সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের জেরে জারি হলুদ সর্তকতা, আগামী সপ্তাহে আবহাওয়ার বড় বদল, বৃষ্টি কী নামবে?

আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর, আজ শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের জেরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ শনি ও কাল রবিবার দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে সপ্তাহান্তের শেষ বেলায় রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি দুই মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলার কিছু অংশে। বৃষ্টি হলেও এখনই গরমের থেকে মুক্তি নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা (Weather) বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে মালদহ, দুই দিনাজপুর ও কোচবিহারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। সোমবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা রয়েছে। যার জেরে হাওয়া বদল হতে পারে ফের। কলকাতা সহ গোটা রাজ্যেই ওই দিন বৃষ্টি (rain) সম্ভাবনা আছে। বইবে শীতল হাওয়া। তাপমাত্রা কমবে, আবহাওয়া (Weather) মনোরম হবে। এমনকি বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে ভোট পর্ব। মঙ্গলবার উত্তরবঙ্গের বৃষ্টি কমবে। তবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতেই।

আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর, আগামী ২৩ শে মে সমুদ্রপৃষ্ঠ উষ্ণ পরিস্থিতি হবে। মৌসুমী বায়ু পৌঁছাবে আন্দামান সাগরে। এখনো পর্যন্ত খবর অনুযায়ী নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ানোর মত সমস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। শক্তি বাড়িয়ে নিম্নচাপ, পরে গভীর ও অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রকট। এক্ষেত্রে আগামী সপ্তাহের শেষে রাজ্য জুড়ে বৃষ্টিপাত (rain) হতে পারে।

এদিকে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকছে আন্দামানে। জুন মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহেই বাংলায় বর্ষার সম্ভাবনা। ভারতের মূল ভূখণ্ডের কেরলেও বর্ষা ঢুকবে নির্ধারিত সময়ের একদিন আগেই। ‌আলিপুর আবহাওয়া (Weather) দপ্তরের তরফে জানা গিয়েছে ১৯ শে মে, রবিবার দক্ষিণ আন্দামান সাগর-নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু ঢুকতে পারে, যা নির্ধারিত সময়ের তিন দিন আগে। ‌ ভারতের মূল ভূখণ্ডে কেরলে নির্ধারিত সময় পহেলা জুনের একদিন আগে ৩১ শে মে বর্ষা (rain) ঢুকবে।

RELATED Articles