কারোর মাথায় ফুটছে জোড়া ফুল, তো কারোর আবার পদ্ম ফুল, নির্বাচনী আবহে নানান পার্টির প্রতীক চিহ্নের হেয়ার স্টাইল ছেয়ে যাচ্ছে বাজার

Symbolic hair styles: ভোট একটি উৎসব। চলছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। চারিদিকে বাজছে নির্বাচনী (Lok Sabha Election) দামামা। নির্বাচনী আবহাওয়া উত্তপ্ত পরিবেশ। নির্বাচনে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যা আপনি কখনো কল্পনাই করতে পারেন না। এর আগে হাওড়ায় নির্বাচনী আবহে দলীয় প্রতীক চিহ্নের মিষ্টি তৈরি করেছিল এক বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারী দোকান। যা সকলেই বেশ পছন্দ করেছিল। দেদার বিকচ্ছিল সেই মিষ্টি। ওই মিষ্টি ব্যবসায়ী জানিয়েছিলেন, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তৃণমূলের প্রতীকী চিহ্নের মিষ্টি। তারপরে বেশি বিক্রি হয়েছে বিজেপির প্রতীকী চিহ্নের মিষ্টি। এবার ভোট আবহে নতুন হেয়ার স্টাইল (Hair style)

আজকালকার ফ্যাশন ভোটের সঙ্গে জড়িত। এবার নির্বাচনী (Lok Sabha Election) আবহের প্রভাব পড়ল চুলের স্টাইলে (Hair style)। কেউ তৃণমূলের জোড়া ফুল আবার কেউ বিজেপির পদ্মফুল ফোটাচ্ছেন চুলের ছাঁটে (Symbolic hair styles)। অবাক হওয়ার মতই একটি ঘটনা। ‌ তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজের দলকে নিয়ে উন্মাদনা তুঙ্গে সকলেরই। হাওড়ার হেয়ার স্টাইলিস্টের হাত ধরে এবার লোকসভা নির্বাচনের ছাপ চুলে (Symbolic hair styles)। দিনরাত হাওড়ার ওই পার্লারে উপচে পড়া ভিড়। কারো আবদার মমতা ব্যানার্জির সমর্থনে চুলে ঘাসফুল ফোটাবেন আবার কেউ বলছেন মোদীজিকে সমর্থন করে চুলে পদ্ম ফুল ফোটাবেন। হাসিমুখে প্রত্যেকের ভিন্ন ভিন্ন ছাট করে চলেছেন হেয়ার স্টাইলিশ রবীন দাস। তার ইউনিক এইসব চুলের স্টাইল (Hair style) এখন রীতিমতো ভাইরাল।

হেয়ার স্টাইলিস্ট রবীন দাস একজন শিল্পী। নানান ধরনের নকশা তৈরি তার কাজ, তবে সবই চুল কাটার (Hair style) মাধ্যমে। বিশ্বকাপ কিংবা নির্বাচন (Lok Sabha Election) রবীন দাসের রকমারি হেয়ার স্টাইলের জন্য তার পার্লারে ভিড় হয় প্রচুর পরিমাণে। ‌এবারের ২০২৪-এর লোকসভা নির্বাচনেও মানুষের ভিড় লেগেই রয়েছে তার পার্লারে। হাতে কাঁচি, নুরুন, খুঁর চালনায় দক্ষ হাতে কারোর মাথায় এঁকে দিচ্ছেন ঘাসফুল আবার কারোর মাথায় পদ্ম এঁকে গেরুয়া রং (Symbolic hair styles) করে দিচ্ছেন হেয়ার স্টাইলিশ রবীন দাস। কেউ আবার চুলের ছাঁটে কোন বার্তা দিচ্ছেন,” আব কি বার, ৪০০ পার”। সমর্থকদের কখনো নিরাশ করেননি, যার যেমন চাহিদা সেই মতোই প্রতীকী চিহ্ন আঁকছেন তিনি।

হাওড়ার রবীন দাসের কথায়, “আমি একজন শিল্পী। ২০০৩ সাল থেকে আমি রকমারি হেয়ার স্টাইল (Hair Style) করছি। বিশ্বকাপের সময় বিদেশি ফুটবলারদের মতো চুল কাটতে চেয়ে আমার কাছে খুব ভিড় হয়। এবার ভোটের সময়েও তেমন ভিড় দেখছি। এই যে ছাঁটটা দেখছেন, T.M.C লেখা আর নিচে জোড়াফুল আঁকা – এটা উনি চেয়েছেন বলে করে দিয়েছি (Symbolic hair styles)। আবার এই যে পদ্ম দেখছেন, সেটায় গেরুয়া রং করা হবে। ওঁরা এসে এসবই করতে চাইছেন। যে যেমন চাইছেন, করে দিচ্ছি। কারও তো নিজস্ব রাজনৈতিক মতামত বা দলীয় পছন্দ থাকতেই পারে। সেভাবেই হেয়ার স্টাইল (Hair style) করতে চাইছেন তাঁরা।”

RELATED Articles