Death threat poster for Mamata Banerjee and Abhishek Banerjee: চলছে লোকসভা নির্বাচন। চার দফার ভোট মিটেছে ইতিমধ্যেই। এখনও বাকি তিন দফার ভোট। এরই মধ্যে একটি হুমকি পোস্টারকে (death threat poster) ঘিরে ছড়াল তুমুল উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল এলাকায় (Death threat poster for Mamata Banerjee and Abhishek Banerjee)। সঙ্গে উদ্ধার হয়েছে একটি চিঠিও।
ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। গতকাল, শুক্রবার সাতসকালে এমন হুমকি পোস্টার (death threat poster) দেখা গিয়েছে ওই এলাকায় (Death threat poster for Mamata Banerjee and Abhishek Banerjee)। পোস্টারে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। সবাই প্রদীপ জ্বালাবে”। ওই পোস্টারে একটি চিঠির কথাও বলা হয়েছে। লেখা রয়েছে, “আমার গোপন চিঠি আছে পড়ে নেবে”। তবে ওই চিঠিতে কী লেখা রয়েছে, তা জানা যায়নি।
কে বা কারা এই ঘটনা ঘটাল, তা এখনও জানা যায়নি। পুলিশের ধারণা, কেউ বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার (death threat poster) সাঁটিয়েছে (Death threat poster for Mamata Banerjee and Abhishek Banerjee)। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার জন্য তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, সামনেই ভোট রয়েছে হাওড়ায়। এমন আবহে এই হুমকি পোস্টারকে ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে। জোরদার ভোটের প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই। উত্তরবঙ্গে ভোট পর্ব শেষ। এবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারা। এরই মধ্যে এমন পোস্টারকে ঘিরে বাড়ল শোরগোল (Death threat poster for Mamata Banerjee and Abhishek Banerjee)।





