২০৫০ সালের ভবিষ্যদ্বাণী ঘুম কাড়াবে হিন্দুদের! ভারতে মুসলিম জনসংখ্যা হবে সর্বাধিক?

সময়ের সঙ্গে বদলাচ্ছে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্র। কোনও দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু হয়ে যাচ্ছে, আবার কোথাও খ্রিস্টানদের সংখ্যা কমছে। বদলে নতুন ধর্মবিশ্বাসীদের সংখ্যা বাড়ছে। ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তন স্বাভাবিক ঘটনা হলেও ২০৫০ সালে এক গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে। বিশ্বের যে দেশটিকে দীর্ঘদিন ধরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে চেনা হয়, সেই ভারত এবার মুসলিম জনসংখ্যার নিরিখেও এক নতুন ইতিহাস গড়তে চলেছে।

বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় জনসংখ্যা পরিবর্তনের যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তার মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে চমকপ্রদ। বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক রিপোর্ট বলছে, ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত। তবে এটাই একমাত্র পরিবর্তন নয়। বিশ্বব্যাপী ধর্মীয় সংখ্যা বৃদ্ধির এই ধারায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা সমাজের গতিপ্রকৃতিতেও বড় প্রভাব ফেলবে।

গবেষণা বলছে, গোটা বিশ্বের নিরিখে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যাই সবচেয়ে বেশি। তবে আগামী কয়েক দশকে ধর্মীয় সংখ্যার কাঠামোয় বড় রদবদল হতে চলেছে। ২০৫০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিস্টান জনসংখ্যার কাছাকাছি পৌঁছে যাবে। ইউরোপের মতো অঞ্চলে মুসলিমদের সংখ্যা এখনকার তুলনায় প্রায় ১০ শতাংশ বাড়বে। অন্যদিকে, আমেরিকায় ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা বাড়বে, ফলে খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পাবে। এমনকি ফ্রান্সের মতো দেশে বহু মানুষ ধর্ম পালনের পথ থেকে সরে আসবেন। ফলে বিশ্বের ধর্মীয় ভারসাম্যে বড় পরিবর্তন আসতে চলেছে।

আরও পড়ুনঃ সেনাছাউনিতে জঙ্গি হামলায় নিহত ৯! চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে প্রশ্নের মুখে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা!

পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট বলছে, আগামী ২৫ বছরে ভারতের মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যদিও হিন্দু জনসংখ্যাও বাড়বে, কিন্তু মুসলিমদের বৃদ্ধি হবে তুলনামূলক দ্রুত হারে। ২০৫০ সালের মধ্যে ভারতই হবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ। এই মুহূর্তে ইন্দোনেশিয়া বিশ্বে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ, কিন্তু ভারত দ্রুত তাদের ছাপিয়ে যাবে। তবে এর অর্থ এই নয় যে, ভারতে হিন্দু জনসংখ্যা কমবে। গবেষণা বলছে, হিন্দুদের সংখ্যাও বাড়বে, তবে মুসলিমদের বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে।

এশিয়া ও আফ্রিকায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হবে। বিশেষত, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বিশ্বজুড়ে প্রায় অপরিবর্তিত থাকবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। অন্যদিকে, আমেরিকায় খ্রিস্টানদের সংখ্যা কমতে পারে, কারণ ধর্মনিরপেক্ষতার প্রবণতা বাড়ছে। ইহুদি সম্প্রদায়ও দ্বিতীয় স্থানে আর থাকবে না বলে অনুমান করা হচ্ছে। সব মিলিয়ে ২০৫০ সালে বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যার ভারসাম্য বড়সড় পরিবর্তনের মুখোমুখি হতে চলেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles