বিশ্বকাপে ভারত – পাক ম্যাচের বিজ্ঞাপনে পাকিস্তানে ঠাট্টা করা হলো অভিনন্দন বর্তমানকে৷

চলছে বিশ্বকাপ। আর কিছুদিন বাদের মুখোমুখি হয়ে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাক। ভারত – পাক হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যথেষ্ট সতর্ক বিশ্বকাপ আয়োজক দেশ ইংল্যান্ডও৷ সেই ম্যাচটির প্রমোশনে ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে দুই দেশেই। তারমধ্যেই পাকিস্তানের বিজ্ঞাপনে এবারে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে করা হলো ঠাট্টা৷

বালাকোটে এয়ারস্ট্রাইকের পর পরই গত ২৭ ফেব্রুয়ারী দুই পাক জেটকে তাড়া করতে গিয়ে ভেঙে পরে অভিনন্দন বর্তমানের মিগ বিমানটি৷ যদিও তিনিও এক পাক এফ-১৬ কে ধ্বংস করেছিলেন৷ কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ বিমানটি ভেঙে পরে পাক অধিকৃত কাশ্মীরে৷ সেখানেই স্থানীয়রা তাকে আটক করে তুলে দেন পাক রেঞ্জার্সদের হাতে৷ এরপর অবশ্য আন্তর্জাতিক চাপে পরে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাক সরকার৷ সেই অভিনন্দন বর্তমানকে নিয়েই ঠাট্টা করে এবারে বিজ্ঞাপন বানালো পাকিস্তান।

 

৩৩ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মডেল যার মেকাপে অনেকটা অভিনন্দনকে তুলে ধরা হয়েছে, মোচও রাখা হয়েছে অভিনন্দনের মতো সে একটি চায়ের কাপ হাতে রয়েছে৷ ঠিক যেমন পাক রেঞ্জার্সদের হাতে বন্দী অভিনন্দনের হাতে চায়ের কাপ দেখা গিয়েছিল।

এরপর পাক রেঞ্জার্সরা যেভাবে অভিনন্দন বর্তমানকে প্রশ্ন করছিল, ঠিক সেভাবেই মডেলটিকে প্রশ্ন করা হয় যে, “চা কেমন? ” মডেলটি উত্তর দেয়, ” এটা সত্যিই ফ্যান্টাস্টিক”। এই একই উত্তর দিয়েছিলেন অভিনন্দন বর্তমান৷ এরপর বিজ্ঞাপনটিতে দেখা যায় যে, প্রশ্নকর্তা বলছেন, “ঠিক আছে, এবার তুমি যাও”। এরপর মডেল চলে যেতে গেলে তাকে প্রশ্নকর্তা পেছন থেকে বলছেন যে, ” আর এক সেকেন্ড দাঁড়াও। কাপ নিয়ে কোথায় যাচ্ছো?”

বলা বাহুল্য, পাকিস্তানে সদ্য মুক্তি পাওয়া এই বিজ্ঞাপনটিতে ঠাট্টা করা হয়েছে ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকেই। মডেলটির পোশাক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল নীল, যে রঙের পোশাকে ভারতীয় ক্রিকেট বাহিনী খেলে৷ তাই নিঃসন্দেহে বিজ্ঞাপনটিতে অভিনন্দনকে ঠাট্টা করে ভারতীয় ক্রিকেট দলকে আক্রমণ করা হয়েছে৷ এক্ষেত্রে হাতের কাপটিকে বোঝানো হয়েছে বিশ্বকাপ হিসেবে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর