এবারে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া দূরত্ব থেকে গুলি ছুড়লো দুষ্কৃতিরা। বুধবার রাতে এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎই অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতি। তারা কোথাকার কে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় গতকাল রাত থেকেই থমথমে হয়ে রয়েছে সেই এলাকা৷





