ভারতকে ভয় পেয়ে সীমান্তে ৩০০ টি ট্যাঙ্ক মোতায়েন করলো পাকিস্তান।

বালাকোটে ভারতের এয়ারস্ট্রাইকের পর থেকেই বেশ আতঙ্কিত হয়ে রয়েছে পাকিস্তান। গত ২৬ শে ফেব্রুয়ারি যেভাবে ভারত পাকিস্তানে পৌঁছে এয়ারস্ট্রাইক করে এসেছে তাতে বেশ চাপেও পাক সরকার৷ এমতাবস্থায় ভারত – পাক সীমান্তে ফের ৩০০ টি ট্যাঙ্ক মোতায়েন করলো পাকিস্তান।

সূত্রের খবর, পাক সরকার ভারতের হামলা নিয়ে এখনও ভীত। আর তাই ভারত থেকে এয়ারস্ট্রাইকের মতো আরও হামলা হতে পারে সেই আশঙ্কাতেই সীমান্তে পাক সরকারের তরফ থেকে মোতায়েন করা হয়েছে ৩০০ টি ট্যাঙ্ক৷ পাঞ্জাব প্রদেশের শাকাড়গড় সেক্টর সীমান্ত জুড়ে মোতায়েন করা রয়েছে এই পাক ট্যাঙ্কগুলো।

পুলওয়ামা কান্ডের পরই পাল্টা জবাব দিতে পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করে জঙ্গি ঘাটি উড়িয়েছে ভারত৷ ভারতের এই আচমকা আক্রমণে স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিল পাক সরকার। তাই এবারে দিল্লি -র ভয়ে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। তাই পাক সেনার তিনটি বিভাগের তরফে মোতায়েন করা হয়েছে এই ট্যাঙ্কগুলো।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর