কলেজ স্ট্রিটের পর এবারে উত্তপ্ত বিধার সরণির বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাস৷ আমিত শাহের রোড শো এর সময়ই সংঘর্ষ বাঁধে তৃণমূল এবং বিজেপি। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস৷ পরিস্থিতি সামাল দিলে পুলিশ বাহিনীকে করতে হয় লাঠিচার্জও।
অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে কলেজ স্ট্রিটের পর এবার উত্তপ্ত হয়ে উঠলো বিধাণ সরণি। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয় যে, রোড শো থেকে কিছু বিজেপি কর্মী আচমকাই ঢুকে পরেন কলেজ ক্যাম্পাসে। এরপর কলেজে ভাঙচুর চালানো ছাড়াও, তারা কলেজের সামনে থাকা তিনটি বাইকে ধরিয়ে দেয় আগুন।
যদিও বিজেপি কর্মীরা পাল্টা অভিযোগ জানিয়েছেন যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছিল তৃণমূল কর্মীরাই। বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে অমিত শাহের রোড শো এর মিছিল যাওয়ার সময় সেই মিছিলে কলেজের ভেতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের কিছু কর্মীরা পাথর – ইট ছুড়ে আক্রমণ করেছেন বলে জানাচ্ছেন বিজেপি কর্মীরা। এরপরই কিছু বিজেপি কর্মী কলেজের ক্যাম্পাসে ঢুকে গেলে শুরু হয় তৃণমূল – বিজেপি সংঘর্ষ। এখনও এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে বলে খবর।