তালিবান থেকে বাঁচতে ১৫০ জন জওয়ানের জায়গায় বিমানে ৬৪০ জন আফগান! তুমুল ভাইরাল ছবি

গত বেশ কয়েকদিনে আফগানি মানুষের মুখ থেকে হাসি উড়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে আফগানরা। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। এমনিতে বিমানে উঠতে পারেন ১৫০ জন জওয়ান। কিন্তু সেই জায়গায় বিমানে জায়গা হল ৬৪০ জনের। একজন আরেকজনের গায়ের উপর বসতে রাজি। কিন্তু তালিবানের হাতে প্রাণ দিতে রাজি নয়।

গত রবিবার রাত থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন সকল আফগানরা। কাবুল বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ ছোটাছুটি করে বেড়াচ্ছে। তালিবানের হাত থেকে বাঁচতে হাজার-হাজার মহিলা নিজেদের বাচ্চাদের নিয়ে, পাঁচিল টপকে কোনরকমে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছে। যে সামরিক বিমান কাবুল থেকে উঠছে তাতে জায়গা করে নিতে মরিয়া আফগানরা। এমনকি বিমান ছাড়ার পরও রানওয়ে দিয়ে মানুষ দৌড়ে বেড়াচ্ছে। এতটাই হাহাকার পরিস্থিতি যে, বিমানে উঠতে না পারে মানুষ জায়গা নিচ্ছে ল্যান্ডিং গিয়ারে।

এর মধ্যে একটি ছবি সামনে এসেছে যেখানে, গাদাগাদি করে বিমানে জায়গা করে নিয়েছে ৬৪০ জন মানুষ। কেউ কেউ আবার জায়গা পর্যন্ত পায়নি। দাঁড়িয়ে রয়েছে বিমানের ভেতর। বাচ্চা-বয়স্ক সকলে রয়েছে সেই বিমানে। পরে এই বিষয়ে পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে, সি-১৭ গ্লোবমাস্টার-৩ কার্গো বিমানে করে ৬৪০ জনের বেশি আফগানকে নিয়ে আসা হয়েছে বিমানে। পাঁচ গুণ বেশি যাত্রী থাকলেও, তাদের প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রুয়ের সদস্যরা।

যে বিমানে এক সময়ে যুদ্ধের সরঞ্জাম আনা হত, তাতে করে আজ মানুষকে বাঁচানো হচ্ছে। এই ছবি ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৬৪০ জন আফগানের চোখে-মুখে স্বস্তির ছাপ ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে হাজার-হাজার লাখ-লাখ আফগান বাঁচার চেষ্টা করে চলেছে প্রাণপণে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles