আদিবাসী বৃদ্ধাকে মারধর, গলা টিপে জোর করে আঙুলের ছাপ নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলল তৃণমূল

আদিবাসী বৃদ্ধাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই বৃদ্ধার গলা টিপে জোর করে তাঁর আঙুলের ছাপ নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঠিক কী?

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতেত বাইশা গ্রামের বাসিন্দা হলেন সাবিত্রী ওরাওঁ। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তিনি প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা পেয়েছিলেন। এই টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই তাঁর বাড়িতে হাজির হয় তৃণমূলের তিন যুব নেতা সোনু ভাস্কর, রফিক আলম ও নারায়ণ কর্মকার।

আরও পড়ুন- ‘এবার তো আমরা খেলব’, তৃণমূলকে শানিয়ে হুমকি পোস্টার মাওবাদীদের, তুমুল চাঞ্চল্য পুরুলিয়ায়

অভিযোগ, তারা ওই বৃদ্ধা জানায় যে তাদের উদ্যোগেই তিনি এই টাকা পেয়েছেন, বৃদ্ধাকে হুমকি দিতে থাকে তারা। তারা বলে যে প্রতি কিস্তিতেই এই টাকার ভাগ তাদের দিতে হবে।

এর দু’দিন পর বৃদ্ধাকে ঘরে একা পেয়ে জোর করে রফিক আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর সেখানে বৃদ্ধাকে মারধর করে জোর করে তাঁর আঙুলের ছাপ দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা তুলে নেয় তৃণমূল নেতারা।

আক্রান্ত ওই মহিলা হরিশ্চন্দ্রপুরের থানায় এই তিন তৃণমূল যুবনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি প্রমাণিত হলে দলগতভাবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- শহিদ সম্মান যাত্রার প্রথমদিনই বাড়ল উত্তেজনার পারদ, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

তবে অভিযুক্ত সোনু ভাস্কর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছে। অন্যদিকে, এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি।পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।

RELATED Articles