গত মাসে লিবিয়ায় অপহৃত ৭ ভারতীয়! উদ্ধারে আফ্রিকার দেশের সঙ্গে যোগাযোগ ভারতীয় বিদেশমন্ত্রকের!

লিবিয়ার(Libya) একটি তেল কোম্পানিতে কাজ করতে গিয়ে অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাত ও উত্তর প্রদেশের ৭ বাসিন্দা(7 Indians) গত মাসে লিবিয়ায় অপহৃত(kidnapped) হয়েছেন বলে খবর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব(Anurag Srivastava) জানিয়েছেন, অপহৃতেরা ভারতে ফেরার বিমান ধরতে ত্রিপোলি বিমানবন্দরে(Tripoli airport) যাচ্ছিলেন। সেই সময়‌ই তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়।

অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে, তাঁদের উদ্ধারের জন্য আফ্রিকার ওই দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ১৪ই সেপ্টেম্বর লিবিয়ার আস্বেরিফ এলাকা থেকে ওই ৭ ভারতীয়কে অপহরণ করা হয়।

শ্রীবাস্তব জানিয়েছেন, তাঁরা যে সংস্থায় কাজ করেন, তাদের সঙ্গেও সম্পর্ক রাখা হয়েছে। তাঁদের সংস্থার সঙ্গে অপহরণকারীরা যোগাযোগ করেছে, অপহৃতদের ছবি দেখিয়েছে, ফলে প্রমাণিত, তাঁরা সুস্থ আছেন। চেষ্টা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে তাঁদের ছাড়িয়ে নিয়ে আসা যায়।

২০১৫-র সেপ্টেম্বরে ভারত সরকার লিবিয়ার পরিস্থিতির জেরে ভারতীয়দের সেই দেশে যাওয়া নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৬ সালের মে মাসে জারি করা হয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা এখনও বর্তমান বলেই জানিয়েছেন শ্রীবাস্তব।

তাৎপর্যপূর্ণ ভাবে উত্তর আফ্রিকার লিবিয়া খনিজ তেলে অত্যন্ত সমৃদ্ধ দেশ। তবে ২০১১ সালে মুয়াম্মার গদ্দাফি(Muammar al-Gaddafi) সরকারের চার দশকের শাসনের অবসান ঘটার পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও হিংসায় দীর্ণ। অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, লিবিয়ার প্রতিবেশী রাষ্ট্র তিউনিসিয়ার ভারতীয় দূতাবাস লিবিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে, সে দেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে।

আরও অন্যান্য খবর