রাজস্থানের মন্দিরে জীবন্ত পুড়ে লাশ পুরোহিত! জমি বিবাদের জেরে গায়ে পেট্রোল ঢেলে খুন দুষ্কৃতীদের!

সামান্য জমি নিয়ে বিবাদ। আর তার জেরেই একটি মন্দিরের পুরোহিতকে জীবন্ত পুড়িয়ে মারল একদল দুষ্কৃতী। এই পাশবিক ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত রাজস্থান (Rajasthan) -এর রাজধানী জয়পুর থেকে ১৭৭ কিলোমিটার দূরে অবস্থিত কারাউলি জেলায়। মৃতের নাম বাবুলাল বৈষ্ণব (Babulal Vaishnav)।

জেলা পুলিশ সূত্রে খবর, বুধবার জমি নিয়ে বিবাদের জেরে একটি মন্দিরের পুরোহিতের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। আঞ্চলিক সূত্র মারফত খবর, ওই পুরোহিত কারাউলি (Karauli) জেলার সাপোত্রা এলাকার বুকনা গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে থাকতেন।

সম্প্রতি বাবুলাল বৈষ্ণব ওই মন্দির ট্রাস্টের অধীনে থাকা ১৩ বিঘা জমির একটি অংশে নিজের থাকার জন্য একটি ঘর তৈরির পরিকল্পনা করেন তিনি। আর তা জানাজানি হতেই স্থানীয় মীনা সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে যখন ওই পুরোহিত একটি আর্থমুভার মেশিন নিয়ে এসে জমির মাটি সমান করার চেষ্টা করছিলেন তখন।

উক্ত জমিটি নিজেদের বলে দাবি করতে থাকে মীনা সম্প্রদায়ের কিছু মানুষ। বুধবার এই নিয়ে বচসা চরমে ওঠে। সেগ সময় ক্ষেতে থাকা বাজরায় আগুন ধরিয়ে দেয় ওই সম্প্রদায়ের কয়েকজন দুষ্কৃতী। বাবুলাল তাতে বাধা দিতে গেলে তাঁর শরীরেরও পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় মানুষরা সঙ্গে সঙ্গে তাঁকে জয়পুরের এসএমএস হাসপাতালে নিয়ে এসে ভরতি করেন। বৃহস্পতিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

অভিযোগ পাওয়ার পরেই মূল অভিযুক্ত কৈলাশ মীনাকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি বাকি দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফেবলে জানানো হয়েছে পুলিশের তরফে।

RELATED Articles