করোনা ছড়ানোর অভিযোগে ১৫ বছর জেলহাজতে আর্জেন্টিনীয় তরুণ

এবার আর্জেন্টিনায় জেল হতে চলেছে এক করোনা আক্রান্ত ব্যক্তির। ২৪ বছর বয়সী এরিক টলারেস নামে এই ব্যক্তি আপাতত গৃহবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আর্জেন্টিনায় করোনা ভাইরাস ছড়িয়েছেন। এরজন্য তার ১৫ বছরের  হাজতবাস প্রায় নিশ্চিত।

আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এরিক টলারেসকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে কারণ তিনি সেলফ আইসোলেশনে থাকতে চাননি। তিনি সম্প্রতি আমেরিকা থেকে ফিরেছিলেন এবং এক বন্ধুর জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করেন। মোরেনো শহরে তিনি এই পার্টিতে অংশগ্রহণ করেন। তারপরে পার্টিতে উপস্থিত ১১জন করোনা ভাইরাস আক্রান্ত হন।

আর্জেন্টিনা সরকার আগেই জানিয়েছিল বিদেশ থেকে ফিরলে যেকোনো ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে ১৪ দিনের জন্য যেতেই হবে। এরিক এক্ষেত্রে এই নির্দেশ অমান্য করেছে। যদি সে দোষী সাব্যস্ত হয় তবে ২০২ নং ধারায় তার ১৫ বছরের জেল হতে পারে। পুলিশ এখন দেশে ফিরে এরিক কার কার সঙ্গে দেখা করেছিল, তা খুঁজে বেড়াচ্ছে। সেই পার্টির ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই মাসে জোরপূর্বক কোয়ারেন্টাইন সংক্রান্ত আইন পাশের সময় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন, এই আইন না মানলে ফৌজদারি মামলা দায়ের করা হবে। ২০ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত এই দেশে লকডাউন চলছে। এখনও পর্যন্ত আর্জেন্টিনায় ৭৪৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ১৯ জন মারা গিয়েছেন।

RELATED Articles

Leave a Comment