এবার পূজোতে পাতে পরতে চলেছে বাংলাদেশের ইলিশ৷ শুরু হয়েছে জোগান৷

২০১২ সালের পর বাংলাদেশের সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হয়েছে পশ্চিমবঙ্গবাসীদের। বাংলাদেশে হঠাৎই ইলিশ উৎপাদনে ঘাটতি দেখা দেওয়াতেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ। অবশেষে এবারে দুর্গা পূজো উপলক্ষে দীর্ঘ ৭ বছর পর ফের ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করতে চলেছে বাংলাদেশ৷

এবছর বাংলাদেশে ইলিশ উৎপাদন বেশ আশা যোগ্য। তাই দুর্গা পূজো উপলক্ষে পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার৷ রবিবার ইতিমধ্যেই এই রপ্তানির একটি ভাগ বাংলাদেশ থেকে বেনাপোল দিয়ে এসে পৌঁছেছে ভারতে।

সূত্রের খবর, প্রতি কেজি ইলিশের দাম ৬ ডলার হিসেবে রপ্তানি করা হচ্ছে৷ থাকছেনা কোনো শুল্ক। দুই দেশের কাস্টমস থেকে শুল্ক মুক্ত সুবিধে দেওয়া হয়েছে ইলিশ রপ্তানিতে। বলা বাহুল্য, এবারে পাতে বাংলাদেশের ইলিশ পেয়ে পশ্চিমবঙ্গের বাঙালীদের শারদোৎসবের ষোলো আনা পূর্ণ হতে চলেছে।

আরও অন্যান্য খবর