জোর ধাক্কা গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূলে শতাধিক কর্মী।

এই বছর লোকসভা নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে ক্ষমতা করতে শুরু করেছিল তৃণমূলের। শয়ে শয়ে তৃণমূল থেকে নেতা কর্মীরা যোগ দিচ্ছিলেন গেরুয়া শিবিরে৷ কিন্তু সম্প্রতি ফের দেখা যাচ্ছে উল্টো কাহিনী। এবারে গেরুয়া শিবির ছেড়ে একে একে ফের তৃণমূলে যোগ দিচ্ছেন কর্মী নেতারা। ফেল দল গোছাতে শুরু করেছে শাসক শিবির।

লোকসভা নির্বাচনের পরই মুকুল রায়ের হাত ধরে ক্ষমতা বাড়িয়ে চলেছিল বিজেপি শিবির। কিন্তু এবারে মুকুল রায়ই তাঁর নিজের গড় সামলাতে হিমশিম খাচ্ছেন৷ আর তাই শনিবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন উত্তর চব্বিচ পরগনার কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ডের শতাধিক বিজেপি কর্মীরা৷ একদা এরাই মুকুল পুত্র শুভ্রাংশুর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আবার এরাই এদিন স্থানীয় তৃণমূল নেতা সুবোধ অধিকারীর হাত ধরে ফিরে এলেন তৃণমূলে।

শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের পর এই এলাকায় ফের তৃণমূলকে সংগঠন করতে স্থানীয় তৃণমূল নেতা সুবোধ অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পাওয়ার পরেই বিজেপি দুর্গে আঘাত হানলেন সুবোধ অধিকারী। রাজনৈতিবিদদের একাংশের বক্তব্য, এখন মুকুল রায়ের সময় মোটেই ভালো যাচ্ছেনা, একদিকে সিবিআই এর নিকট নারদা কান্ডের জেরা অপরদিকে ফের তৃণমূলের ক্ষমতা বৃদ্ধি। সবমিলিয়ে এখন নিজের দুর্গকেই সুরক্ষিত রাখতে নাজেহাল হয়ে পরছেন মুকুল রায়।

আরও অন্যান্য খবর