Covid19 Crisis: করোনা মোকাবিলায় ভারতকে ১০০ কোটি ডলার অনুদান বিশ্বব্যাঙ্কের

করোনার দাপট নিয়ন্ত্রনে আনতে ভারত-সহ ২৫টি উন্নয়নশীল দেশকে আপৎকালীন ভিত্তিতে আর্থিক সহায়তা করছে বিশ্বব্যাঙ্ক। বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতকে ১০০ কোটি ডলার অর্থ সাহায্য করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই আর্থিক অনুদান ভারতকে করোনা পরীক্ষাকেন্দ্র, টেস্ট কিট, মেডিক্যাল সরঞ্জাম, আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে সাহায্য করবে। ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার পাকিস্তানকে ২০ কোটি, আফগানিস্তানকে ১০ কোটি, মলদ্বীপকে ৭৩ লক্ষ এবং শ্রীলঙ্কাকে ১২৮ কোটি ডলার সহায়তা করা হবে।

পাশাপাশি দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ যেমন, আর্জেন্তিনা, কম্বোডিয়া, কঙ্গো, হাইতি, কেনিয়া, ইয়েমেনকেও স্বল্প পরিমানে আর্থিক সহায়তা করবে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।

বিশ্ব ব্যাঙ্কের গ্রুপ প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জানিয়েছেন, ‘করোনা মহামারি রোধে আগামী ১৫ মাসে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের তরফে ১৬০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। যেসব দেশে করোনায় প্রকোপ সর্বাধিক-তাদেরকেই আপৎকালীন ভিত্তিতে এই আর্থিক সহায়তা করা হবে।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment