সংকটে অরুণ জেটলি। আছেন লাইফ সাপোর্ট সিস্টেমে।

সংকটজনক অবস্থায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত ৯ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন অরুণ জেটলি। এরপর থেকে তিনি রয়েছেন আইসিইউতে।

গতকাল রাত থেকে হঠাৎই আরও অবস্থার অবনতি হয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। ডাক্তাররা জানিয়েদেন যে, লাইফ সাপোর্ট সিস্টেম ছাড়া অরুণ জেটলির ফুসফুস এবং হৃদযন্ত্র কাজ করছেনা।

 

আজ সকালেই অনেক নেতা মন্ত্রীরা অরুণ জেটলির খোঁজখবর নিতে পৌঁছে যান হাসপাতালে। অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন প্রমুখরা।

বাজপেয়ী এবং প্রথম মোদী সরকারের আমলে কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অরুণ জেটলি। তবে অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতা থাকায় এবারে আর নির্বাচনে দাঁড়াননি তিনি৷

আরও অন্যান্য খবর