মর্ডানার করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্য চুরি করার চেষ্টা করছে চীন, বিস্ফোরক অভিযোগ আমেরিকার

রোগও ছড়াব কিন্তু রোগের ভ্যাকসিন সম্পর্কে টুঁ শব্দটি করব না। আবার অন্য কোনও দেশ এই রোগের ভ্যাকসিন বার করে ফেললে তাদের তথ্য চুরি করবো, এখন এরকমটাই কার্যকলাপ করতে শুরু করেছে চীন। অভিযোগ জানিয়েছে আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা মর্ডানা সম্প্রতি ঘোষণা করেছে যে তারা এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। ইতিমধ্যেই প্রথম রাউন্ডের ট্রায়া শেষ। এখন ৩০০০০ জন স্বেচ্ছাসেবক এর উপর দ্বিতীয় রাউন্ডের ট্রায়াল শুরু হবে। আগামী বছরের মধ্যেই এই ভ্যাকসিন ব্যবহার যোগ্য হয়ে উঠবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। কিন্তু আমেরিকার নিরাপত্তা আধিকারিকরা বলছেন যে তার আগেই এই ভ্যাকসিন সম্পর্কে তথ্য চুরি করতে চেষ্টা করছে চীনা হ্যাকাররা।

সূত্র মারফত জানা গিয়েছে যে এঈ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এফবিআইয়ের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি গত সপ্তাহ থেকেই এই ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে চীন। এছাড়াও আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট সূত্রে আরও জানা গিয়েছে যে, শুধু মর্ডানা নয়, আমেরিকার আরো বেশ কয়েকটি সংস্থা করোনার ভ্যাকসিন আবিষ্কার করার কাজে জোরকদমে গবেষণা চালাচ্ছে, তাদেরও তথ্য চুরি করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই কোম্পানীগুলির নাম জানাতে রাজি হয়নি আমেরিকার স্বাস্থ্য দফতর।

আবার সংবাদ সংস্থা রয়টার্সকে চীনের বিদেশমন্ত্রক জানিয়েছে যে, চীন এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় বরং তাঁরা নিজেরাই হ্যাকিংয়ের শিকার। করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর কারণে আগেই চীন ও আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছিল। মাঝে দক্ষিণ চীন সাগর এবং আমেরিকার বন্ধুরাষ্ট্র গুলির উপর চীনের আগ্রাসী মনোভাব আমেরিকাকে যথেষ্ট ক্ষিপ্ত করে তুলেছিল। তারপরেই এই হ্যাকিং এর অভিযোগ এর ফলে চীন ও আমেরিকার পারস্পরিক সম্পর্ক যে প্রায় ধূলিসাৎ হওয়ার মুখে তা বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles

Leave a Comment