খুন, দুর্নীতি,অত্যাচার, অপরাধ, অসহায়তা, ভন্ডামি বিভিন্ন কারণে বারবার খবরে জায়গা পেয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। তবে এই বারও তাঁরা খবরে। কিন্তু একটু অন্য কারণে। এবং কারণটি অবশ্যই প্রশংসনীয়। গাছ লাগিয়ে গিনিস বুকে জায়গা করে নিয়েছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকারের মুকুটে জুড়েছে নতুন পালক। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল যোগীর সরকার। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল যোগী সরকারের বৃক্ষরোপণ অভিযান।
প্রসঙ্গত, যোগী সরকার ২৮ জুলাই ২৪০ টি প্রজাতির বৃক্ষরোপণ করেছিল। ২৪০ টি প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে; সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। রাজ্যের লখনউ, সীতাপুর, বারাবাঙ্কি, অযোধ্য, মেরঠ, বান্দা আর চিত্রকূটে ওই বৃক্ষ গুলো রোপনের কাজ চলেছিল। যোগী সরকারের এই ২৪০ টি প্রজাতির বৃক্ষরোপণ এবার; গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দখল করে নিল।
গত বছরও একইভাবে যোগী সরকার আট ঘণ্টায় ২ কোটি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের দিন; ৯ই আগস্ট রাজ্যবাসি ২২ কোটির থেকে বেশি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের ৭৭ বর্ষপূর্তিতে; রাজ্যে ২২ কোটি মানুষ আছে তাঁরা যদি সবাই একটা করে বৃক্ষরোপন করে; তাহলে এই সংখ্যা ২২ কোটি পার করবে বলেছিলেন যোগী।






