চীনে‌ অকথ্য অত্যাচারের শিকার মুসলিমরা! উইঘুরদের পর চীনের টার্গেট উতসুল!

শি জিনপিংয়ের (Xi-Jinping) দেশে বারবার অত্যাচারের শিকার হতে হচ্ছে মুসলিমদের (Muslim)। দীর্ঘদিন যাবৎ চীনা প্রশাসনের অত্যাচারের শিকার শিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর (Uyghu) মুসলিম সম্প্রদায়। এই ঘটনার রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। তবুও নিজেদের শোধরায়নি চীন। আর ফের তাদের নৃশংসতার ছবিটা ফুটে উঠল। উইঘুরদের পর এবার চীনের লক্ষ্য হাইনান প্রদেশে বসবাসকারী উতসুল (Utsuls) মুসলিম সম্প্রদায়ের মানুষরা। বর্তমানে তাদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শিনজিয়াং প্রদেশ থেকে ১২ হাজার কিলোমিটার দূরে চিনের হাইনান (Hainan) প্রদেশে বসবাস করেন উতসুল সম্প্রদায়ের ১০ হাজার মানুষ। চীনের বর্তমান সরকার নানাভাবে তাঁদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ। মূলত ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী পোশাক পরা নিয়েই আপত্তি রয়েছে শি জিনপিং প্রশাসনের। এর জন্য ওই সম্প্রদায়ের কিশোরী, যুবতী ও মহিলাদের হিজাব পরে স্কুল, কলেজ ও অফিসে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন উতসুল (Utsuls) সম্প্রদায়ের মানুষরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাইনানের একটি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে একদল মেয়ে হিজাব পরে নিজেদের পড়ার বই পড়ছে। আর চারিদিক দিয়ে তাদের ঘিরে রয়েছে চিনের পুলিশ। শুধুমাত্র হিজাব পরার অপরাধে তাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্যযোগ্য, দীর্ঘদিন ধরেই চীন সংখ্যালঘু মুসলিমদের তাড়ানোর চক্রান্ত করছে। বর্তমানে অত্যাচারের পরিমাণও বহুগুণে বেড়েছে। চীনের কোনও এলাকায় আরবীয় সংস্কৃতির কোনও নিদর্শন না রাখার জন্য নির্দেশ দিয়ে কমিউনিস্ট পার্টির সরকার। তাই দেশজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম সংস্কৃতির উদাহরণগুলি ধ্বংস করা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment