বাংলায় উপ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের!

পশ্চিমবাংলায় আপাতত হচ্ছেনা উপ-নির্বাচন (By-Polls)।‌ বাংলা-সহ দেশের ৪ রাজ্যে বিধানসভা উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (national election commission)।

পশ্চিমবঙ্গে ফালাকাটা, হেমতাবাদ, এগরা, ফলতা-সহ একাধিক আসন বিধায়কশূন্য। এর মধ্যে ফালাকাটা আসনটি বিধায়কশূন্য হয়ে পড়ে রয়েছে বিগত প্রায় ১ বছর যাবৎ। গত বছর‌ অক্টোবরে প্রয়াত হন ওই আসনের বিধায়ক অনিল অধিকারী (Anil Adhikari)। এই বছর এপ্রিলে নির্বাচন হওয়ার কথা ছিল ফালাকাটায়। কিন্তু করোনার জেরে চলা লকডাউনের জেরে তা স্থগিত করে দেয় কমিশন।

তবে আজ অর্থাৎ মঙ্গলবার কমিশনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যগুলির মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নেওয়া এহেন সিদ্ধান্তের পর উপ নির্বাচন ঘোষিত না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আসনগুলিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। ফলে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তিপরীক্ষার আর কোনও সুযোগ‌ই রইল না শাসক বা বিরোধীর কাছে।

RELATED Articles

Leave a Comment