১লা নভেম্বরেই (November) মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) বাজারে আসছে করোনা টিকা (Corona Virus Vaccine)। আর মাত্র হাতেগোনা দুটি মাস পার করলেই চলে আসবে করোনার প্রতিষেধক এমনটাই জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন।
কারণ Centers for Disease Control and Prevention (CDC) সমস্ত রাজ্যদের টিকা বণ্টনের জন্য প্রস্তুত থাকতে বলেছে বলে জানা যাচ্ছে। আরও জানানো হয়েছে যে সমস্ত ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাদের হয়তো অক্টোবরের শেষেই করোনা টিকা (Corona Virus Vaccine) দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য আসছে নভেম্বরেই মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। কয়েক দিন আগেই মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন যে বছরের শেষ হওয়ার আগেই কোভিডের (COVID-19) টিকা মিলবে। তারপরে এল এই খবর যে ভোটের আগেই শুরু হবে টিকা বিলির প্রক্রিয়া। এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ১.৮০ লক্ষ আমেরিকান।
এদিন সিডিসি-র (CDC) মুখপাত্রের তরফে রয়টার্সকে জানানো হয়ঞ প্রাথমিক ভাবে তোড়জোড় শুরু করার জন্য তারা রাজ্যগুলিকে মোটের ওপর বলেছেন কবে থেকে পাওয়া যেতে পারে টিকা। সীমিত সংখ্যক টিকা অক্টোবর ও নভেম্বর মাসেও আসতে পারে বলে সিডিসি জানিয়েছে। জানা গিয়েছে ৫০টি রাজ্য ও ৫টি বড় শহরের স্বাস্থ্য অফিসারদের সঙ্গে কথা বলেছে সিডিসি। শুধু একটি টিকা নয়, দুটি টিকা সিডিসি বাজারে ছাড়তে পারে অক্টোবরের শেষে বলে মনে করা হচ্ছে।
তবে আমেরিকার শীর্ষ করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌচি’র (Anthony Fouchi) কথায় নভেম্বর বা ডিসেম্বর অবধি সময় লাগবে ক্লিনিকাল ডেটা (Clinical Data) পেতে। তাহলে তার আগেই কীভাবে প্রতিষেধক আসবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, হাসপাতালের নার্স ইত্যাদি হাই রিস্ক গোষ্ঠীর মধ্যে।





