এবার সরাসরি তৃণমূলের (TMC) রাজনৈতিক পরামর্শদাতা (Political Advisor) প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিশানা করলেন বঙ্গ বিজেপি (Bengal BJP) কান্ডারী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রশান্ত কিশোর (Prashant Kishor) টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তাঁর! একইসঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) অভিযোগ পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।
তবে সেই সঙ্গে তিনি বলে দিতে ভোলেননি যে পশ্চিমবঙ্গে শাসকদলের নয়, ২১-এর যুদ্ধের আগে সবথেকে বেশি সংখ্যক লোক যোগদান করছে পদ্ম শিবিরে। পশ্চিম মেদিনীপুরে (West Medinipur) দাঁড়িয়ে এমনটাই দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
একই সঙ্গে তার মারাত্মক অভিযোগ পুলিশ গাঁজা কিংবা অস্ত্র মামলার ভয় দেখাচ্ছে। সময় হলে তাঁরা ফিরে আসবেন। চিন্তার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন অভিযোগ করেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফোন করছে। বহু লোককে ফোন করেছে পিকে’র টিম, সেই সংক্রান্ত খবরও রয়েছে তাঁর কাছে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, সব দলের লোককেই ফোন করে বলছে টাকা নাও, না হলে চাকরি নাও। এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) দলবদল নিয়ে তৃণমূলকে (Trinamool) চ্যালেঞ্জ করেন। তিনি বলেন বিজেপি (BJP) তো সিটিং এমএলএ, এমপিদের দলবদল করিয়েছে। তৃণমূল তা করিয়ে দেখাক।





