কৃষ্ণাঙ্গ হত্যায় তোলপাড় আমেরিকা! #BlackLivesMatters বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জোরালো আবেদন যুক্তরাষ্ট্র জুড়ে। এই পরিস্থিতির মধ্যেই গত ২ ও ৩ জুনের মাঝামাঝি সময়ে রাজধানী ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের বাইরে থাকা গান্ধীর মূর্তিতে ভাঙচুর করে একদল জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদী। এমনকী কালিও লাগিয়ে দেওয়া হয় মূর্তির গায়ে। অবশেষে এই ঘটনাকে ‘খুবই লজ্জাজনক’ বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করার সময় গান্ধী মূর্তির অবমামনা সম্পর্কে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর উত্তর দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই ঘটনা খুবই লজ্জাজনক।’
https://twitter.com/ANI/status/1268352866919444480?s=20
গত বৃহস্পতিবার সকালে জানা যায়, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে থাকা মহাত্মা গান্ধীর মূর্তিটি ভাঙা হয়। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মূর্তিটিকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ঘটনার তদন্তে নামে স্টেট পার্ক পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, জয় ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদের সময়ই ২ ও ৩ জুনের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটেছে।
অভিযোগের আঙুল ছিল বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে নামা মানুষদের বিরুদ্ধে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টার বিবৃতি দিয়ে জানান, ‘ওয়াশিংটনে গান্ধী মূর্তির উপর হামলার ঘটনায় আমরা মর্মাহত। এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’






