করোনার দরুন হাতে একদম সময় নেই, তাই হাসপাতালেই চার হাত এক করলেন চিকিৎসক ও নার্স!

করোনা সংকটে এক এক বন্ধ হচ্ছে সমস্ত আনন্দ-উদযাপনের রাস্তা। অতিমারীতে ইতিমধ্যেই গোটা দুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লক্ষ। করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় প্রথম সারিতেই রয়েছে রানীর দেশ। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার পেরিয়ে গিয়েছে। দেশের প্রতিটি হাসপাতাল এখন ভর্তি করোনা রোগীতে। নাওয়া-খাওয়ার সময় নেই চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের। এই পরিস্থিতিতে হাসপাতালেই বিয়ে করে ফেললেন এক চিকিৎসক ও নার্স।

লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে বসেছিল এই বিয়ের আসর। যেখানে ৩৪ বছরের নার্স জান টিপিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বছরের তিরিশের চিকিৎসক আন্নালান নাভারাতনাম। গোটা বিয়ের অনুষ্ঠান লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন এই নবদম্পতি। ফলে পরিজনরা বাড়িতে বসেই বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে দেশে করোনা সংক্রমণ বেড়ে যায় পূর্ব নির্ধারিত বিয়ের সূচি বাতিল করতে হয়েছিল টিপিং ও নাভারাতনামকে। এরপর আগামী অগস্টে দু’জনে বিয়ের পরিকল্পনা করেন। তাঁরা ভেবেছিলেন সেই সময়ে নর্দান আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে পরিজনরা সেই সময়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। কিন্তু ব্রিটেনে করোনার কারণে লকডাউন চলতে থাকায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। এরপরেই সাউথ লন্ডনের তুলসি হিল এলাকার দুই বাসিন্দা বিয়ের অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।

নার্স জান টিপিং ও চিকিৎসক আন্নালান নাভারাতনাম দু’জনেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইন কর্মী হিসাবে ময়দানে রয়েছেন। তবে এখনও তাঁরা সুস্থ থাকায় বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসে যে হাসপাতালে তাঁরা কর্মরত সেখানেই বিয়ে করে নেন।

টিপিং একজন জরুরি সেবা বিভাগের নার্স। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে সবাই আনন্দ করতে পারে, সবাই এখনো সুস্থ, যদিও আমাদের স্বজনরা আমাদেরকে অন স্ক্রিনেই দেখছে। এদিকে নাভারাতনাম একজন চিকিৎসক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে এক বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পেরেছি।

নবদম্পতির জন্য আয়োজন করা হয়েছিল ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ -গানে জমে গিয়েছিল আসর।

RELATED Articles

Leave a Comment