ক্ষমতাচ্যুত হতেই নতুন দল প্রতিষ্ঠার হুংকার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের!  নাম ‘প্যাট্রিয়ট পার্টি’

আমেরিকায় জো বাইডেন-কমলা হ্যারিসের সরকার প্রতিষ্ঠিত হল আজ! বিদায় হল ট্রাম্প জমানার! কিন্তু এত সহজে হার স্বীকার করতে রাজি নন তিনি। ফেরার হুংকার দিয়ে গেলেন।

নির্বাচনে পরাজয়ের পর নতুন রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করছেন নাকি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানানো হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে।

প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাম্পের পরাজয়কে ঘিরে রিপাবলিকান পার্টির মধ্যে চলমান অন্তর্কোন্দলের মুখে ট্রাম্পের এমন চিন্তাভাবনার কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে জানানো হয়েছে, নতুন দল খোলার বিষয়ে গত সপ্তাহেই সহযোগীদের সঙ্গে কথা বলে নতুন দলের নাম ঠিক করেছেন ট্রাম্প নাম ‘প্যাট্রিয়ট পার্টি’।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে আরও বলা হয়, তবে নতুন দল খোলার বিষয়ে ট্রাম্প কতখানি দৃঢ়প্রতিজ্ঞ তা এখনও পরিষ্কার নয়। তবে ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগে ট্রাম্প সমর্থকগোষ্ঠীর বেশিরভাগকেই দলীয় কার্যক্রমে তেমন একটা দেখা যায়নি।

তাৎপর্যপূর্ণ ভাবে, ফের ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তেমন হলে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ সম্ভাব্য প্রার্থীদের জন্য তা চিন্তারই বিষয়। তবে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের বাইরে তৃতীয় কোন‌ও শক্তিশালী পক্ষের দেখা মেলেনি। এবার দেখার নতুন দল আদৌও খোলেন কিনা ট্রাম্প! 

RELATED Articles