পশ্চিমী কায়দায় করমর্দন বা আলিঙ্গন এখন অতীত, বিশ্বজুড়ে সমাদৃত ভারতীয় ‘নমস্কার।’

হাতে হাত ছোঁয়া বা আলিঙ্গন করোনা কালীন পরিস্থিতিতে ভয়ানক ব‍্যাপার! কিন্তু অভ‍্যর্থনা তো জানাতেই হবে। নিউ নর্মালে বাদ পড়েছে পুরনো অনেক আদব-কায়দাই। আলাপচারিতা বা অতিথি অভ্যর্থনায় হয়েছে কাট-ছাট। আর এবার পশ্চিমী কায়দায় করমর্দন বা আলিঙ্গন ভুলে করোনা আবহে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে ভারতীয় সংস্কৃতি।

নির্দিষ্ট দূরত্ব মেনে সংস্পর্শ এড়িয়ে চলছেন সকলে। ছাড় নেই রাষ্ট্রনায়কদেরও। তাই অভ‍্যার্থনা জানাতে বিশ্বজুড়ে ভারতীয় ‘নমস্তে’ই দস্তুর।

অতি সম্প্রতি, ফ্রান্সের প্রেসিডেন্ট এ‍্যামানুয়েল মাঁকর হাতজোড় করে অভ্যর্থনা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলার অ্যাঞ্জেলা মর্কেলকে। আর তা প্রকাশ পেতেই সোশ্যাল সাইটে ভাইরাল ভিডিও। নেটিজেনরা বলছেন, ‘নমস্তে ইজ গ্লোবাল!’

https://twitter.com/airnewsalerts/status/1296490566688149505

করোনার অভিঘাতে কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে ইউরোপ-আমেরিকা। গত কয়েক মাসের অক্লান্ত লড়াইয়ের পর ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলি। এখনও নিয়মকানুনের বেড়াজালে মুড়ে রয়েছে দেশগুলি। আর তাই পশ্চিমী কায়দা নৈব নৈব চ। করমর্দন-আলিঙ্গন এখন বাতিলের খাতায় বদলে আপন হয়েছে ভারতীয় কায়দায় নমস্তে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অ্যাঞ্জেলো মর্কেলকে হাতজোড় করে নমস্তে করছেন।

তবে এই প্রথমবার নয়, এর আগে স্পেনের রাজাকেও ভারতীয় কায়দায় অভ্যর্থনা জানিয়েছিলেন ম্যাক্রোঁ। সবমিলিয়ে ভারতীয় অভ‍্যর্থনা এখন বাজারে হিট।

RELATED Articles

Leave a Comment