আইপিএল খেলা দেশের থেকেও কঠিন, দাবি মুরলীর

বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তী অফস্পিনার মুথাইয়া মুরলীধরণ মনে করেন, দেশের হয়ে খেলার থেকে আইপিএল খেলা অনেক কঠিন। সম্প্রতি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি টক শোয়ে এসে এমনই মন্তব্য করলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার।

টক শোয়ে এই বিষয়ে মুরলী বলেন, “দেশের হয়ে খেললে, আপনি জানেন আপনি সফল হবেন। আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকে যেখানে আপনি বল পাবেন, আপনি খেলবেন। কিন্তু আইপিএল-এ, যতই কৃতিত্ব আপনি করে থাকুন না কেন, দলের কম্বিনেশনের স্বার্থে আপনাকে বাইরে বসে থাকতে হতে পারে। আইপিএল-এর এটি একটি অঙ্গ। আপনাকে তা মেনে নিয়ে এগিয়ে চলতে হবে।”

এছাড়াও প্রতিটি আইপিএল দলে চার বিদেশী থাকার সমস্যাটিও তুলে ধরেছেন মুরলী। তিনি জানান, “আইপিএল-এ শুধু চারজন বিদেশী খেলতে পারে। কিছু ম্যাচে অলরাউন্ডারের প্রয়োজন হয়, কিছু ম্যাচে নয়। আমি নিজেও অনেক ম্যাচে বাইরে বসেছি। কিন্তু এ নিয়ে আমি কখনই অসন্তুষ্টি প্রকাশ করিনি। এটিই খেলার অঙ্গ।”

চেন্নাই সুপার কিংসের হয়ে তিন মরশুম খেলার পর কোচি টাস্কার্স কেরালার হয়ে খেলেন মুরলীধরণ।

RELATED Articles

Leave a Comment