ইমরান খানের মিছিলে পরপর চলল গুলি, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

ইমরান খানের মিছিলের উপর দুষ্কৃতীদের হামলা। গুলিবিদ্ধ হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শুধুমাত্র ইমরান খানই নন, এই ঘটনায় আহত হয়েছেন তাঁর দলের আরও ১৫ জন। বন্দুকবাজদের গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত তাদের কোনও পরিচয় জানা যায়নি।

আজ, বৃহস্পতিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের ‘রিয়াল ফ্রিডম’ মিছিল চলছিল। হুড খোলা গাড়িতে ছিলেন দলের নেতা ইমরান খান। ওয়াজিরাবাদের জাফর আলি চকের কাছে আচমকাই গুলি চলে।

ইমরান খানের মিছিলে পরপর চলল গুলি, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

সূত্রের খবর, পিটিআই প্রধানের গাড়ির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন ইমরান। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর ডান পায়ে কমপক্ষে ৪-৫টি গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে ইমরানের পায়ে ব্যান্ডেজ বেঁধে এসইউভি গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে লাহোরে। শুরু হয়েছে চিকিৎসা।

https://twitter.com/ANI/status/1588131780892430336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588131780892430336%7Ctwgr%5E75baf2f41ccf6a4a5375a881cf788688da51e2cb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fformer-pakistan-pm-imran-khan-shot-at-rally%2F

ইমরান খানের মিছিলে পরপর চলল গুলি, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

পিটিআই সেনেটর ফয়জল আহমেদ জানান যে এদিনের এই হামলায় এক দলীয় নেতার মৃত্যু হয়েছে। অনেক নেতা-কর্মীরা গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়।

https://twitter.com/PTIofficial/status/1588101410452807680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588101410452807680%7Ctwgr%5E75baf2f41ccf6a4a5375a881cf788688da51e2cb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fformer-pakistan-pm-imran-khan-shot-at-rally%2F

ইমরানের উপর এই হামলার পর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের বর্তমান মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। সাংবাদিক সম্মেলন পিছিয়ে দেন তিনি। তাঁর মন্ত্রিসভার অন্তর্বর্তী মন্ত্রী রানা সানাউল্লাহকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে পঞ্জাব প্রদেশের সচিব ও আইজিপির কাছ থেকে তিনি রিপোর্ট তলব করেন। এই ঘটনা কীভাবে ঘটল বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা জানার জন্য ওয়াজিরাবাদের আইজিপির থেকে রিপোর্ট তলব করা হয়েছে পঞ্জাব প্রদেশের প্রশাসনের তরফে।

https://twitter.com/PTIofficial/status/1588101410452807680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588101410452807680%7Ctwgr%5E75baf2f41ccf6a4a5375a881cf788688da51e2cb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fformer-pakistan-pm-imran-khan-shot-at-rally%2F

বলে রাখি, এটাই প্রথমবার নয়। এর আগেও ২০০৭ সালে রাওয়ালপিণ্ডিতে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খানের উপর হামলা হয়েছিল। ২০২২ সালে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বর্তমানে পাকিস্তানের যা রাজনৈতিক পরিস্থিতিতে, তাতে এই ঘটনা যে  বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর