পাকিস্তানে হিন্দু মন্দির সহ তিনশোর‌ও বেশি হিন্দু পরিবারে আক্রমণ মুসলিম দুষ্কৃতীদের

সংখ্যালঘু হিন্দুদের (Hindu) ওপর পাকিস্তানে (Pakistan) নিন্দনীয় হামলার ঘটনা ফের মুসলিম শাসিত দেশগুলিতে হিন্দুদের করুন ছবি দুনিয়ার সামনে তুলে ধরল। অন্যদিকে আবার হিন্দু-মুসলমানের এই বিভাজনের রাজনীতিতে সাম্প্রদায়িক ঐক্য-ও দেখা গেল।

পাকিস্তানের মাত্র ২ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। বারবার সেখানে সংখ্যালঘু ধর্মের উপরে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রশাসন সবরকমের ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেভাবে কার্যকরী পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় হিন্দুরা। ফলে পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠেছে।

আর এবার ফের পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙার অভিযোগ উঠল‌। তবে এবার কেবল মন্দির ভেঙেই ক্ষান্ত থাকেনি পাকিস্তানি দুষ্কৃতীরা। এক‌ই সঙ্গে সিন্ধ প্রদেশের (Sindh province) তিনশোর বেশি হিন্দু পরিবারের উপরেও হামলার চেষ্টা করে তারা। তবে বিভাজন নয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়ে পাশে এসে দাঁড়ায় ওই হিন্দু পরিবারগুলির মুসলিম প্রতিবেশীরাই।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, ওই এলাকার শীতল দাস কম্পাউন্ডে তিনশোর বেশি হিন্দু পরিবারের সঙ্গে ৩০টি মুসলিম পরিবারেরও বাস। সেখানকারই এক বাসিন্দার কথায়, কম্পাউন্ডের গেটের বাইরে শতাধিক উত্তেজিত জনতা এসে ভিড় করেছিল। উদ্দেশ্য ছিল গেট ভেঙে ভিতরে ঢুকে হিন্দু পরিবারগুলিকে আক্রমণ করা। কিন্তু শেষমেশ ওই হিন্দু পরিবারগুলির রক্ষাকবচ হয়ে দাঁড়ায় তাদের মুসলিম প্রতিবেশীরাই।

তবে শুধুমাত্র প্রতিবেশীরাই নয়, হিন্দুদের পাশে দাঁড়ায় পুলিশও। নামপ্রকাশে অনিচ্ছুক ওখানকার এক হিন্দু বাসিন্দার কথায়, ‘‘পুলিশও খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থল‌ে উপস্থিত হয়ে গিয়েছিল।’’ শেষ পর্যন্ত হিন্দুদের উপরে হামলা হওয়া আটকানো গেলেও বাঁচানো যায়নি মন্দিরটি। তিনটি মূর্তি ভেঙে ফেলে দুষ্কৃতীরা।

ওই আক্রমণের ঘটনার পরে ইতিমধ্যেই ৬০টি হিন্দু পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। পুলিশের দাবি, ওখানকার স্থানীয় মুসলিমরা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হত না। গত কয়েকদিনে সিন্ধ প্রদেশে হিন্দু মন্দিরের উপরে হামলার এটা তৃতীয় নজির। সম্প্রতি নবরাত্রি চলার সময়ও বারবার এভাবে ওখানকার সিন্ধু প্রদেশের একটি মন্দিরে ঢুকে সেখানে থাকা দেবী হিংলাজের মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। দেবী হিংলাজ (Hinglaj) ও তার বাহনের মুন্ডু ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে দেয়।

RELATED Articles