White House Chaos: মার্কিন সংসদে ট্রাম্পপন্থীদের নৃশংস হামলা, পুলিশের ভূমিকার কড়া নিন্দা বলি থেকে হলি তারকাদের!

ফের এক নিন্দনীয় ঘটনায় নাম জড়াল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর বিদায়ের ঠিক আগের মুহূর্তেই ঘটল এক অমানবিক ঘটনা যা সমস্ত বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এখানে সব থেকে বেশি নিন্দা করা হয়েছে মার্কিন পুলিশদের ভূমিকা নিয়ে। ট্রাম্পের বিদায়ের আগেই সংসদ ভবনে হামলা চালায় ট্রাম্পপন্থীরা। এই হামলায় মৃত্যুও ঘটেছে কিছু মানুষের। গুরুতর আহত বেশ কিছু আমেরিকান। এই হামলার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন হলিউড থেকে শুরু করে বলিউডের নানান তারকারা।

বুধবার, মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ছিল। এই সময়ই সাংসদে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এই সময় ব্যারিকেড ভেঙে সংসদের ভিতর ঢুকে পড়ে তারা। রীতিমতো শুরু হয় তাণ্ডব চালানো। হামলায় গুলিতে প্রাণ হারান ৪ জন। তবে এর চেয়েও নিন্দনীয় ভূমিকা পালন করেছে মার্কিন পুলিশ। এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। হামলাকারীদের আটকানো ও তাদের প্রতিহত করার কোনও প্রয়াস তাদের মধ্যে ছিল না।

এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন মারক রাফেলো, ক্রিস ইভানস, সাচা ব্যারন কোহেন, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, রাম গোপাল ভার্মার মতো নানান হলি ও বলি তারকারা। তাদের দাবী, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন চলাকালীন প্রতিবাদীদের সঙ্গে নক্কারজনক ব্যবহার করে পুলিশ। তাহলে, গতকালের এই ঘটনাতে পুলিশের সেইসব বন্দুক ও মেশিনগান কোথায় গেল? দাঙ্গাবাজদের ঠেকাতে তা ব্যবহার করা হল না কেন?

এই ঘটনার নিন্দা করে ক্রিস ইভানস টুইটারে লেখেন, “একবার ভেবে দেখুন সেই হত্যাযজ্ঞরা যদি শ্বেতাঙ্গ না হত”। এই কথার মধ্যে দিয়ে ফের একবার ট্রাম্প সরকারের বর্ণবিদ্বেষী মনোভাবেরই নিন্দা করলেন অ্যাভেঞ্জার্স তারকা।

https://twitter.com/ChrisEvans/status/1346927215720734722?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1346927215720734722%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Ffrom-chris-evans-to-swara-bhaskar-bollywood-and-hollywood-celebs-are-in-shock-4-killed-in-us-capitol-violence-31609995085728.html

এই ঘটনার প্রতিবাদে রিচা চাড্ডা টুইট করে লেখেন, “কিউএনন-এর দৈববাণী ঠিক প্রমাণিত হচ্ছে। এখন সরীসৃপরা অপেক্ষা করছে। আমেরিকার কালো দিন আসতে চলেছে”।

https://twitter.com/RichaChadha/status/1346910226595729414?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1346910226595729414%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Ffrom-chris-evans-to-swara-bhaskar-bollywood-and-hollywood-celebs-are-in-shock-4-killed-in-us-capitol-violence-31609995085728.html

মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক রাম গোপাল ভার্মাও। টুইটে সমালোচনা করে তিনি লেখেন, “প্রতিবাদীরা ক্যাপিটল হিলকে দখল করছে। এই শিক্ষার প্রসারই আমেরিকাতে ঘটিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় নিশ্চয় প্রতিষ্ঠাতারা তাঁদের কবরে শুয়ে কষ্ট পাচ্ছেন।

https://twitter.com/RGVzoomin/status/1347010574551453698?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1347010574551453698%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Ffrom-chris-evans-to-swara-bhaskar-bollywood-and-hollywood-celebs-are-in-shock-4-killed-in-us-capitol-violence-31609995085728.html

হলিউড তারকারা নানান সোশ্যাল মিডিয়া সাইটে দাবী তুলেছেন যাতে ট্রাম্পকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেওয়া হয়। ইতিমধ্যেই ট্রাম্পের অ্যাকাউন্ট বরখাস্ত করেছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম।

RELATED Articles