Donald Trump Banning: উস্কানি দিচ্ছেন ট্রাম্প! প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে ব্যান করল টুইটার, ফেসবুক

পদ হারিয়েও ছাড়তে চাইছেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন-এর শপথ নেওয়ার সময়‌ও এগিয়ে আসছে‌। গতকালই মার্কিন সাংসদে ট্রাম্পের সমর্থনে হামলা চালিয়েছেন তাঁর সমর্থকরা। কিন্তু এই ঘটনায় সমর্থকদের শাসন না করে কার্যত প্রশ্রয় দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রধান। আর এবার তার জেরেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফেসবুক ও টুইটার। সাময়িক ভাবে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির অ্যাকাউন্ট সাসপেন্ড‌ও করে দিয়েছে এই দুই বহুজাতিক সংস্থা।
ইতিমধ্যেই ট্রাম্পের বেশ কয়েকটি পোস্ট ডিলিট করে দিয়েছে টুইটার। কি ছিল সেই টুইট বার্তায়? মার্কিন সাংসদে হিংসায় রত বিক্ষোভকারীদের ভালোবাসেন বলে দাবি করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি। সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে ইউটিউব‌ও। ইতিমধ্যেই ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের পেজটিকে ২৪ ঘণ্টার জন্য ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে।
টুইটার এর পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার টুইটারের নীতি ভেঙেছেন ডোনাল্ড ট্রাম্প।
আর ঠিক সেই কারণেই তিনটি টুইট ডিলিট করা হয়েছে। ১২ ঘণ্টা বাদে সেগুলি তিনি ফেরত পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, যেকোন‌ও বিষয়ে নিজের মতামত প্রকাশের জন্য টুইটারকেই নিজের মনোভাব ব্যক্ত করার মাধ্যম হিসেবে বেছে নেন ট্রাম্প। সেখানে অনেক সময় টুইটারের বিরুদ্ধেই বিষেদগার করেছেন। একই সঙ্গে তোপ দেগেছেন মিডিয়া ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে। কিন্তু এবার সেই টুইটারেই ১২ ঘণ্টা পোস্ট করতে পারবেন না তিনি। মাইক্রোব্লগিং সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে অদূর ভবিষ্যতে এরকম পোস্ট ফের করলে  পাকাপাকি ভাবে টুইটার থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করে দেওয়া হবে।

RELATED Articles