টোকিও অলিম্পিক্সে হতাশাজনক ফল, পাকিস্তানী খেলোয়াড়দের উচিত শিক্ষা দিলেন ইমরান খান

টোকিও অলিম্পিক্সে একদিকে যখন ভারতের ফল ক্রমশ ভালোর দিকে, পদকের সংখ্যা ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে প্রাপ্ত পদকের সংখ্যাকে টেক্কা দিয়েছে, ঠিক তখনই এবারের অলিম্পিক্সে প্রতিবেশি দেশের অবস্থা অত্যন্ত হতাশাজনক।

এবারের অলিম্পিক্স থেকে ইতিমধ্যেই ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, দুটি রূপো ও চারটি ব্রোঞ্জ। আর সেদিক থেকে দেখতে গেলে খাতাই খুলতে পারেনি পাকিস্তান। তাদের ঝুলি শূন্য। এবার তাই পাক খেলোয়াড়দের উচিত শিক্ষা দিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান নিজে একজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়। তাঁর অধিনায়কত্বেই বিশ্বের মঞ্চে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। এখন যখন অলিম্পিক্সের ময়দানে এত বড় হার হয়েছে পাক খেলোয়াড়দের, সকলে যখন নিন্দার ঝড় তুলেছে, সেই সময় দাঁড়িয়ে, খেলোয়াড়দের ভরসা জোগালেন ইমরান।

আরও পড়ুন- মোদীকে দ্বিতীয়বার নির্বাচন জয়ের শুভেচ্ছা থেকে কেন্দ্র সরকারের ভূয়সী প্রশংসা, ভাইরাল ‘সোনার ছেলে’ নীরজের একাধিক টুইট

এবছর পাকিস্তান থেকে অলিম্পিক্সে মোট ২২ জনের দল অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন খেলোয়াড় ছিলেন। কিন্তু জ্যাভলিন থ্রো-তেই একমাত্র আর্শাদ নাদিম আশার আলো দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে গেম শেষ করেন তিনি। এর জেরে পাকিস্তানীদের শেষ আশার আলোও নিভে যায়। এর নিয়ে পাক খেলোয়াড়রা সমালোচিতও হয়েছেন বেশ।

এবার খেলোয়াড়দের মনোবল বাড়াতে একটি ভিডিও শেয়ার করলেন ইমরান খান। এই ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন খেলোয়াড়দের দৌড় হচ্ছে। সেখানে দৌড়তে গিয়ে একজনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান এক মহিলা দৌড়বিদ। কিন্তু হার মানেন নি তিনি। ফের উঠে পড়ে দৌড় শুরু করেন তিনি আর শেষ পর্যন্ত জিতে যান।

https://twitter.com/ImranKhanPTI/status/1424282908513210374?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1424282908513210374%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fimran-teaches-a-valuable-lesson-to-the-pak-athletes-after-they-return-from-tokyo-bare-handed%2F

এই ভিডিও শেয়ার করে ইমরান লেখেন, “আমি চাই পাকিস্তানের তরুণ তরুনীরা এই দৌড় দেখুক এবং খেলা আমাকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিয়েছে শিখুক: আপনি তখনই হেরে যান যখন আপনি হার মেনে নেন”। এই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

RELATED Articles