শ্রদ্ধা বটে! জিন্নার জীবনকে সম্মান জানাতে পাকিস্তানে মদের বোতলে লেখা হল পাক প্রতিষ্ঠাতার নাম

ভারত ভেঙে তাঁর হাত ধরেই পাকিস্তান রাষ্ট্রের জন্ম। দেশের প্রথম প্রধানমন্ত্রীও তিনি ছিলেন।
তবে উল্লেখযোগ্যভাবে, ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহ’র ধর্মাচরণের সঙ্গে বর্তমান গোঁড়া পাকিস্তানিদের ধর্মাচরণের মধ্যে বিস্তর পার্থক্য।
তিনি নাকি তথাকথিত মুসলমানদের মতো ছিলেন না। ইসলামে গ্রহণযোগ্য নয় এমন একাধিক অভ্যাসের প্রতি তাঁর নাকি ছিল অমোঘ আকর্ষণ।
ইতিহাস বলে, জিন্নাহ ছিলেন বিলেত ফেরত ব্যারিস্টার। তাঁকে মসজিদে গিয়ে নামাজ পড়তে দেখা যায়নি। লেবেলে লেখা হয়েছে, জিন্নাহ পুল খেলতেন। ধূমপান করতেন। শূকরের মাংসের সসেজও খেতেন। এমনকী, জিন-হুইস্কি ছিল অন্যতম প্রিয়। আর সেই ‘লার্জার দ্যান লাইফ’কে সম্মান জানাতেই এবার অভিনব উদ্যোগ নিল পাকিস্তানের এক পানীয় প্রস্তুতকারক সংস্থা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ’র নামানুসারে সেই দেশে একটি অ্যালকোহলযুক্ত পানীয়র নামকরণ করা হয়েছে।
আর ‘Ginnah’ লেখা সেই পানীয়ের বোতল‌ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এইভাবেও যে শ্রদ্ধা দেখানো যায় তা ভাবেনি কেউই। ‌
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, অ্যালকোহলযুক্ত পানীয়র নামকরণ করা হয়েছে ‘জিন্নাহ’৷ তবে নামের ইংরেজি বানানেই লুকিয়ে টুইস্ট।
Mohammed Ali Jinnah-এর বদলে লেখা হয়েছে Ginnah।
জিন্নাহ এবং অ্যালকোহলযুক্ত পানীয় ‘জিন’ এই দুই শব্দ মিলিয়ে নামকরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। জিন্নাহ’র মুসলিম হয়েও রঙিন জীবন যাপনকেই শ্রদ্ধা জানানো হয়েছে এখানে।
বোতলটির লেবেলে লেখা, এটি পাকিস্তান থেকে তৈরি। একইসঙ্গে লেবেলে জিন্নাহ’র অবদানও ব্যাখ্যা করা হয়েছে। জিন্নাহ পাকিস্তানে থেকেও কীভাবে স্বাধীনচেতা জীবনযাপন করতেন তারও উল্লেখ আছে৷ উঠে এসেছে পাকিস্তান প্রতিষ্ঠা, ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গও। বলা হয়েছে, কীভাবে জিন্নাহ পাকিস্তানের প্রতিষ্ঠাতা হন। ১৯৭৭ সালে সামরিক শাসন ঘোষণার পরে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া পাকিস্তানি তারকা জেনারেল জিয়া-উল-হকের বিষয়েও উল্লেখ রয়েছে ওই লেবেলে।

RELATED Articles