প্রসঙ্গত উল্লেখ্য, রঙ্গোলী তামিলনাড়ুতে কোলাম হিসাবে পরিচিত। আর পশ্চিমবঙ্গে এর নাম আলপনা। যদিও রঙ্গলি এবং আলপনার মধ্যে সূক্ষ্মতর পার্থক্য রয়েছে। কিন্তু হিন্দু ধর্মে দুটোরই মর্মার্থ এক। বাড়ি বা মন্দিরের প্রবেশদ্বারে আঁকা হয়। এবং যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আর এবার জো বাইডেন ও কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রঙ্গোলীর হাজার হাজার ডিজাইন বানানোর জন্য আমেরিকা আর ভারতের ১ হাজার ৮০০ এর বেশি মানুষ এই অনলাইন অভিযানে অংশ নিয়েছেন। এই অভিযানে অংশ নেওয়া মাল্টিমিডিয়া শিল্পী শান্তি চন্দ্রশেখর বলেন, অনেকের হিসেবে কোলাম ইতিবাচক শক্তি এবং নতুন সূচনার প্রতীক। বিভিন্ন সম্প্রদায়ের সমস্ত বয়সের মানুষ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বানানো রঙ্গোলী বানানোর জন্য এই অভিযানে অংশ নিয়েছেন। স্থানীয় স্তরে শুরু করা এই অভিযান আমাদের আশার থেকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে।






