গত বছর ৫ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। আর গত শুক্রবার থেকে রাম মন্দির নির্মাণের জন্য ধন সঞ্চয় অভিযান শুরু হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকেই রাম মন্দির নির্মাণের জন্য আসছে বিভিন্ন দান সামগ্রী। অর্থ সাহায্যও করছেন প্রচুর মানুষ।এবার দাতাদের তালিকায় নাম লেখালেন অভিনেতা অক্ষয় কুমার।
আজ অক্ষয় কুমারের কুড়িতম বিবাহ বার্ষিকী। আজকের দিনে তিনি কিছুক্ষণ আগে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানেই তিনি জানালেন যে তিনি রাম মন্দিরের জন্য অর্থ দান করেছেন।
बहुत खुशी की बात है कि अयोध्या में हमारे श्री राम के भव्य मंदिर का निर्माण शुरू हो चूका है…अब योगदान की बारी हमारी है l मैंने शुरुआत कर दी है, उम्मीद है आप भी साथ जुड़ेंगे l जय सियाराम 🙏🏻 pic.twitter.com/5SvzgfBVCf
— Akshay Kumar (@akshaykumar) January 17, 2021
ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “অনেক খুশির ব্যপার যে, অয্যোধ্যায় আমাদের শ্রীরামের ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হয়ে গিয়েছে … এবার আমাদের যোগদান করার সময়, আশা করি আপনারাও এই অভিযানে যুক্ত হবেন। জয় শিয়ারাম।”
এছাড়া ভিডিওতে তিনি বলেন যে গতকাল রাতে তার মেয়ে নিতারাকে তিনি বানর সেনার লঙ্কায় পৌঁছাবার গল্প শোনাচ্ছিলেন। ক্ষুদ্র এক কাঠবিড়ালির রাম সেতু নির্মাণে গায়ে বালি লাগিয়ে পাথর আটকানোর মহান প্রচেষ্টার গল্প তিনি কালকে তার মেয়েকে শুনিয়েছেন।এই গল্পের উদাহরণ দিয়েই তিনি সকলকে বোঝাতে চেয়েছেন যে রাম মন্দির নির্মাণের যে যতটুকু পারে ততটুকুই যেন সাহায্য করে।
এই দান অভিযানের সূচনা করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি চেকের মাধ্যমে পাঁচ লক্ষ একশ টাকার চাঁদা রাম মন্দির ট্রাস্টের কাছে তুলে দেন। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু’লক্ষ টাকা দান করেন। এভাবেই দেশজুড়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছেন রাম মন্দির নির্মাণের কাজে।





