কিছুদিন আগেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে মোদী সরকার৷ ফলে জম্মু কাশ্মীর এবারে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পুরোপুরি ভাবে অন্তর্ভুক্ত হলো ভারতের৷ এরপর যে মোদী সরকারের দ্বিতীয় লক্ষ্য হওয়া উচিৎ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অধীনে আনা এদিন সেটিই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
৭৩ তম স্বাধীনতা দিবসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর তা সরাসরি ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। এবারে পাক অধিকৃত কাশ্মীরকের আনতে হবে ভারতের অধীনে। সংসদে ইতিমধ্যেই এই দাবী উঠেছে।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন যে, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পরাধীনতার জীবন কাটাচ্ছেন, তাই অবিলম্বে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অধীনে এনে সেখানাকার বাসিন্দাদের স্বাধীন নাগরিকত্বের স্বাদ দেওয়া প্রয়োজন৷ যদিও পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে এখনও নিশ্চুপ কেন্দ্রীয় বিজেপি৷





