কৃতজ্ঞতা ও পাশে থাকার বার্তা দিয়ে ভারতের পতাকায় সাজল সুইৎজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত।

গোটা বিশ্বে এখন করোনা ত্রাস। এই ক্ষুদ্র জীবানুর ভয়াল গ্রাস থেকে মুক্তি পেতে বিশ্বের প্রতিটি দেশ লড়াই করছে। তবে এই প্রথম বোধ হয় সমগ্র বিশ্বের প্রতিটি দেশ একে ওপরের বিরুদ্ধে নয়, একসঙ্গে মিলে লড়াই করতে বদ্ধপরিকর হয়েছে। তাই কোন‌ও দেশ পাঠাচ্ছে ওষুধ তো কোন‌ও দেশ অর্থ দিয়ে সাহায্য করছে। তেমন‌ই অন্যান্য দেশের মতো ভারত সুইজারল্যান্ড-এও পাঠিয়েছিল হাইড্রোক্সিক্লোরোকুইন নামে ম্যালেরিয়ার প্রতিষেধক। যা করোনা রুখতেও যথেষ্ট কার্যকরী।

https://twitter.com/zermatt_tourism/status/1251387619138732032

তাই এবার কৃতজ্ঞতা জানাল সুইজারল্যান্ড। সঙ্গে দিল এই বিপদে পাশে থাকার বার্তা। সুইৎজারল্যান্ডের বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে তুলে ধরা হলো ভারতের পতাকার প্রতিচ্ছবি। সেই দেশের বিখ্যাত লাইট আর্টিস্ট গেরি হফস্টেট্টর ১৪,৬৯০ ফুট উঁচু পর্বতের ওপর দেশের পতাকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। ভারত ছাড়াও অন্যান্য দেশের পতাকার ছবিও তুলে ধরা হয়।

কৃতজ্ঞতা ও পাশে থাকার বার্তা দিয়ে ভারতের পতাকায় সাজল সুইৎজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত।কৃতজ্ঞতা ও পাশে থাকার বার্তা দিয়ে ভারতের পতাকায় সাজল সুইৎজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত।

লকডাউনের মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের মানুষ একাকিত্বে ভুগছেন এবং প্রত্যেকটি দেশের মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছেন। এ বিষয়টিকে তিনি ফোটাতে চেয়েছেন। এই পর্বতমালা সুইজারল্যান্ড এবং ইতালির সীমানায় অবস্থিত। অসাধারণ পদ্ধতিতে চিন্তা ভাবনা থেকে তুলে ধরা হয়েছে, ভাবনার মধ্যে স্পষ্ট ভাবে বুঝিয়েছেন আমরা কেউ একা নই, প্রত্যেকে এক সঙ্গে লড়াই করে চলেছি করোনা ভাইরাসের বিরুদ্ধে। এবং আমাদের আশা আমরা একদিন ঠিক আবার সেরে উঠব। গোটা পৃথিবী আবার তার নিজের ছন্দ ফিরে পাবে।

RELATED Articles

Leave a Comment