Covid19 Crisis: করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ভাইরোলজিস্ট-এর

নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত ভাইরোলজিস্ট তথা এইচআইভি গবেষক গীতা রামজি। ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিস্ট প্রবীণ রামজি তাঁর স্বামী।

৬৪ বছর বয়সী গীতা রামজি ডারবানে সাউথ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (এসএএমআরসি)-এ ক্লিনিক্যাল ট্রায়ালস ইউনিটের মুখ্য গবেষক এবং এইচআইভি প্রিভেনশন রিসার্চ ইউনিটের ডিরেক্টর ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এসএএমআরসি-র প্রেসিডেন্ট গ্লেন্ডা গ্রে।

এসএএমআরসি-র তরফে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মঙ্গলবার হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অধ্যাপক গীতা রামজি। কোভিড-১৯ ভাইরাসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।’

২০১৮ সালে পর্তুগালের লিসবনে আউটস্ট্যান্ডিং ফিমেল সায়েনটিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় গীতা রামজিকে। এইচআইভি প্রতিরোধ সংক্রান্ত গবেষণায় অবদানের জন্য ইউরোপীয়ান ডেভলপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপের তরফে তিনি এই পুরষ্কার পান। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত ১৩৫০ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment