সাংসদ হয়েই শুরু করে দিলেন কাজ, হুগলির স্কুলের জন্য বিশেষ ব্যবস্থা করলেন রচনা, বেজায় খুশি পড়ুয়া-শিক্ষকরা

Rachana Banerjee Started her MP Duty: লোকসভা নির্বাচনে প্রথমবার লড়েই সাফল্য। হুগলির সাংসদ হয়েছেন তিনি। নির্বাচনর সময় তাঁকে নিয়ে ট্রোল, মিমের অন্ত ছিল না। কিন্তু সেসবের জবাব তিনি দিয়েছেন ভোট বাক্সে। তৃণমূলের তরফে লড়ে প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হয়েছেন সাংসদ। আর সাংসদ হয়েই এবার হুগলিতে কাজে লেগে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিলেন বিশেষ এক উদ্যোগ (Rachana Banerjee Started her MP Duty)

হুগলির দাদপুরের হারিট হাই স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণী ছিল ঠিকই কিন্তু স্কুলে ছিল না বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য যে উপযুক্ত ল্যাবরেটরির প্রয়োজন, সেটাই ছিল না ওই স্কুলে। এর ফলে অনেক পড়ুয়াই ইচ্ছা থাকা সত্ত্বেও সেই স্কুলে পড়তে পারছিল না। এবার হুগলির সেই স্কুলের নতুন ল্যাবরেটরির উদ্বোধন করলেন নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee Started her MP Duty)।  

গতকাল, সোমবার এই নতুন ল্যাবরেটরির উদ্বোধন করেন রচনা। এদিন ওই স্কুলে রচনার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, পোলবা দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা (Rachana Banerjee Started her MP Duty)। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা তো ছিলেনই।এতদিন পর্যন্ত ওই স্কুলে ল্যাবরেটরির অভাবে একাদশ-দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করা যাচ্ছিল না। এবার সেই সমস্যার সমাধান ঘটল।

এদিন এই ল্যাবরেটরি উদ্বোধন করে রচনা বলেন, “বিজ্ঞান বিভাগ চালু হল সেই জন্য এসেছি। সবসময় বড়দের অনুষ্ঠানে যাই বাচ্চাদের অনুষ্ঠানে আসার ইচ্ছা ছিল, তাই এসেছি। ছোটোরা খুব খুশি আমিও খুব খুশি। সবাই ভীষণ আনন্দ পেয়েছে আমি এখানে আসাতে” (Rachana Banerjee Started her MP Duty)

উন্নয়নমূলক কাজের জন্য নিজের কেন্দ্রে কতটা সময় দেবেন তিনি? উত্তরে রচনা বলেন, “আমি সবে এসেছি, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে আমারও কাজ করার ইচ্ছে আছে, পড়ুয়াদের উন্নতির জন্য যা যা করার সেটা করব” (Rachana Banerjee Started her MP Duty)

স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত জানান, এই ল্যাবরেটরির জন্য বিধায়ক তহবিল থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরের বছর আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান তিনি (Rachana Banerjee Started her MP Duty)। এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, “আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগ না থাকার জন্য একাদশে অনেকেই ভর্তি হতো না তারা অন্য স্কুলে চলে যেত। সেটা ছিল আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আজ বিজ্ঞান বিভাগ চালু হলো তাই আমরা সকলেই খুশি”।

RELATED Articles