World Health Organization এর নাম বদলে Chinese Health Organization করে দেওয়া হোক, দাবি করল জাপান

বিশ্ব জুড়ে চলছে করোনা হানা। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দশ লক্ষ। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের সব দেশে। চীনের উপর তাই রেগে প্রায় সকল দেশ। এবার সেই রাগের প্রতিফলন ঘটল জাপানের টোকিওতে House of Representatives এ। জাপানের Deputy Prime Minister Taro Aso ক্ষুব্ধ World Health Organization এর উপর। তিনি বলেছেন, World Health Organization এর নাম বদলে Chinese Health Organization করে দেওয়া উচিত। কিন্তু কেন ক্ষুব্ধ হলেন তিনি? 

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে চীনকে ঘোষণা করেনি। Taro Aso WHO head Tedros Adhanom Ghebreyesus কেই দোষারোপ করেছেন। 

সম্প্রতি change.org এ Ghebreyesusএর বিরুদ্ধে একটি পিটিশন ফাইল হয়েছে। সেখানে করোনা ভাইরাস আটকাতে WHO র ব্যর্থতার জন্য Ghebreyesus এর পদত্যাগের দাবি করা হয়েছে। তিনি সেই পিটিশনেরও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই পিটিশন পাঁচ লক্ষ স্বাক্ষর পেয়েছে। মানুষ মনে করছে World Health Organization এর নাম পরিবর্তন করে CHO (or Chinese Health Organization) করা উচিত।

এই পিটিশনে সাত লক্ষ স্বাক্ষর এখনও পর্যন্ত জমা পড়েছে। Osuka Yip নামে একজন এই পিটিশন শুরু করেছিলেন।

পিটিশনে দাবি করা হয়েছে, কোনোরকম তদন্ত ছাড়াই Ghebreyesus চীন সরকারের দেওয়া করোনা সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্বাস করেছেন। এছাড়াও তাইওয়ানকে WHO থেকে বহিষ্কার করা হয়েছে কারণ চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ভাল না।

আরও অন্যান্য খবর