পাকিস্তানে অপহরণের পর ধর্ষণ করে খুন ১৫ বছরের বালককে, নেপথ্যে পাবজি যোগ 

চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতেই কড়া ব্যবস্থা নিয়ে টিকটক পাবজির মতো জনপ্রিয় গেমিং অ্যাপ বন্ধ করে দিয়েছে ভারত।

এই গেম যে ঠিক কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ এবার পেল পাকিস্তান।

পাবজির জন্য বন্ধুদের হাতে খুন হয়ে গেল ১৫ বছরের এক বালক। অপহরণ করে তাঁকে খুন করার আগে ধর্ষণ‌ও করা হয় বলে মিডিয়া রিপোর্টসে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, হাসান আব্বাস নামের ওই ছেলেটিকে গত ১৩ই জানুয়ারি অপহরণ করা হয়। এরপর তাঁকে লাহোরের রাইউইন্ড থেকে নানকানা সাহিবে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। পরে তাঁর দেহ উদ্ধার হয় শেখপুরা থেকে।

পুলিশ জানিয়েছে, হাসানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খুন করা হয়। কারণ সে অনলাইন গেম পাবজিতে মেন সাসপেক্ট কে সেটা জানা থেকে এক বন্ধুকে ব্লক করে দিয়েছিল। আর তার জন্যই চারজন মিলে পরিকল্পিতভাব হাসানকে খুুন করে।

পুলিশ জানিয়েছে, নিহতকে তাঁর চার পাবজি খেলার বন্ধু খুন করার আগে যৌন নির্যাতন করে। অভিযুক্ত চারজনের নাম আত্তা, নাভেদ, মুসাবির ও মাজহার।

এফআইআর-এ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ লাহোর থেকে ১৫ বছর বয়সী হাসান আব্বাসকে হত্যা, অপহরণ ও ধর্ষণে জড়িত চার সন্দেহভাজনকে আটক করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য এই অনলাইন গেমটির বিশ্বজোড়া ব্যাপক জনপ্রিয়তা, গেমারদের আসক্তি মাঝে মাঝে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতীতেও এর উদাহরণ রয়েছে ভুরি ভুরি।

RELATED Articles