WB Election 2021: কাঁথির জনসভায় অভিষেকের অসভ্যতার যোগ্য জবাব দিলেন শুভেন্দু, উদ্বেগ প্রকাশ বাংলার সংস্কৃতি নিয়ে

শনিবার শুভেন্দুর গড় কাঁথিতে জনসভা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ভরা মঞ্চে শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সভামঞ্চে শুভেন্দুকে রীতিমতো তুই-তোকারি করে অভব্য অপমান করেন তৃণমূল নেতা। এরপর সোশ্যাল মিডিয়াতে অভিষেকের এই অপমানের যোগ্য জবাব দেন শুভেন্দু।

কাঁথিতে অভিষেকের সভা হবে, এর দিনক্ষণ জানার পর থেকেই সকলেই এই দিনটার জন্য মুখিয়ে ছিলেন। এই সভাকে ঘিরে যে উত্তেজনার পারদ অনেকটা চড়বে, তা আন্দাজ করাই ছিল। সেই উত্তেজনায় আরও নতুন মাত্রা যোগ করেছিলেন শুভেন্দুঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। বেশ কিছু বছর আগের একটি ভিডিও পোস্ট করেন তিনি যেখানে দেখা যায় ভরা মঞ্চে এক যুবক অভিষেককে চড় মেরেছেন। এই ভিডিও পোস্ট করে অভিষেককে কার্যত সতর্ক করে দিয়েছিলেন কনিষ্ক।

আজকের সভায় শুভেন্দুকে তুই-তোকারি বলে অপমান করেন অভিষেক। বলেন, “তোর বাপকে গিয়ে বোল আমি পাঁচ কিলোমিটারের মধ্যে এখানে আছি, কী করবি করে যা”। তিনি এও বলেন যে মেদিনীপুর শুভেন্দুর কেনা নয়। এছাড়াও তাঁকে ‘ভাইপো’ বলা নিয়ে কটাক্ষ করেন অভিষেক। এছাড়াও, সভামঞ্চ থেকে শুভেন্দুকে ‘মীরজাফর’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা।

এরপরই অভিষেকের এই অপমানের উচিত জবাব দেন শুভেন্দু। ফেসবুক করে অভিষেকের নাম না নিয়ে তিনি লেখেন “আয় তোর বাপকে গিয়ে বল আমি পাঁচ কিলোমিটারের মধ্যে এখানে আছি, কী করবি করে যা। কাঁথির জনসভা থেকে বাংলা সংস্কৃতি”। অভিষেকের কথারই কটাক্ষ করেছেন শুভেন্দু, এমনটা বেশ পরিস্কার। এই পোস্টের মাধ্যমে তিনি বাংলার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

RELATED Articles