প্রায় স্তব্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। বদলে গেছে বাঁচার মানে। এবার চাই নিস্তার করোনারি হাত থেকে। বিশ্বের প্রতিটি মানুষের এখন এটাই চাওয়া। কবে পৃথিবী আবার আগের মতো স্বাভাবিক হবে উত্তর নেই কারর কাছে। করোনার জেরে মানসিক অবসাদে ভুগছে মানুষ। কাজ হারিয়ে অসহায় বহু মানুষ। দিনের পর দিন যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা সবাই। দিনের পর দিন চলছে লকডাউন। বিরক্তি বাড়ছে সবার।
সারা বিশ্বে প্রায় ১১ কোটি মানুষ করোনায় আক্রান্ত। প্রায় আট লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। তবুও থামছে না করোনা। একই শক্তি নিয়ে দাপট জারি প্রাণঘাতী ভাইরাসের। আর এবার করোনাকে চলে যেতে অনুরোধ করে মিশিগানের মানুষ অদৃষ্টের কাছে আর্জি জানালেন এক অভিনব ভঙ্গিতে। ১৩ একর ভুট্টার ক্ষেতের উপর তাঁরা লিখলেন, করোনা এবার চলে যাও। তাঁদের সেই কাতর আর্জি অদৃষ্টের কাছে পৌঁছবে কি না জানা নেই। এমন আর্জিতে আদতে কোনও লাভ হবে কি না তাও কেউ জানে না। তবুও তাদের এই কাতর আবেদনে অনেকের মন খারাপ হয়েছে। চোখে জল এসেছে অনেকের আসলে বিশ্বজুড়ে সবার মানসিক অবস্থাই তো এখন একই। বহু মানুষের চাওয়া তো এখন একই। করোনা যেন চলে যায়।





