জম্মু-কাশ্মীরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গে ভারতীয় সেনা করল জাতীয় পতাকা উত্তোলন। বর্তমান মহামারীর পরিস্থিতিতে অনেকাংশেই কাটছাঁট হয়েছে ৭৪ তম স্বাধীনতা দিবসের জাঁকজমক। যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হয়েছে বিশেষ দিনটি। আর আজকের জাতীয় পতাকা উত্তোলনের অন্যতম সুন্দর ভিডিয়োটি এল কাশ্মীর থেকেই। সেনা সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১২,৫০০ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় এদিন পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা।
https://twitter.com/ANI/status/1294561767347982337?s=20
আজ ১৫ আগস্টের সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের বরফে ঢাকা পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সেনার জওয়ানরা। ড্রোনের চোখে ধরা পড়ে সেই অসাধারণ মুহূর্ত। পর্বতের গায়ে কয়েক হাজার ফুট উচ্চতায় দুধসাদা বরফের মাঝে তেরঙ্গা, সঙ্গে জাতীয় সঙ্গীত- সে এক অপরূপ শোভা!





