ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে ভারত। একইসঙ্গে বর্তমান সময়ে মুসলিম বিশ্বের নিশানায় রয়েছে ফ্রান্স (France)। মহম্মদের ব্যঙ্গচিত্র শ্রেণিকক্ষে দেখানোর অপরাধে এক জেহাদী ফ্রান্সে প্রকাশ্য রাস্তায় দিবালোকে মুন্ডু কেটে হত্যা করে এক শিক্ষককে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২০১৫ সালে ধর্মীয় ব্যঙ্গচিত্র প্রকাশ করায় জঙ্গি হামলার মুখে পড়েছিল জনপ্রিয় ফরাসী পত্রিকা শার্লি এবদো। এই ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron)। ফ্রান্সে ইতিমধ্যেই দরজা বন্ধ হয়েছে একাধিক মসজিদের। অন্তত ১২০টি জায়গায় চালানো হয়েছে তল্লাশি। কট্টর ইসলামি মতবাদ প্রচারের অভিযোগে বেশ কিছু সংগঠন এবং সমিতি নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবাদে ফরাসী পণ্য বয়কটের ডাক দিয়েছে মুসলিম বিশ্ব। আর এই ঘটনায় এবার ফ্রান্স পাশে পেল ভারতকে। ফ্রান্সের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সমর্থনে ট্রেন্ডিং করছে #IStandWithFrance। সন্ত্রাস দমনে মাকরেঁর পদক্ষেপের প্রশংসা করছেন তাঁরা। কেউ লিখেছেন, গোটা বিশ্ব ইসলামিক সন্ত্রাসে ভুগছে। এই বিষয়ে মুখ খোলায় ধন্যবাদ প্রাপ্য ইমানুয়েল মাকরেঁর। ভারতীয় হিসেবে ফ্রান্সের পাশে আছি। ভারতও ইসলামিক সন্ত্রাসের শিকার।





