বাহরিনে ২০০ বছরের পুরোনো কৃষ্ণ মন্দিরের পুননির্মানের সূচনা করলেন নরেন্দ্র মোদী।

আপাতত বিদেশ সফরে সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাহরিনে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথামতোই বাহরিনে পৌঁছে সেখানকার মনামায় অবস্থিত ২০০ বছরের প্রাচীন কৃষ্ণ মন্দির পুননির্মানের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, এই প্রকল্পে খরচা হবে মোট ৪২ লক্ষ ডলার। কাজ শুরু হয়ে যাবে চলতি বছরেই। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরিনে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রবাসী ভারতীয়দের সভায় ভাষণ দেন তিনি। এরপর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা মোদীকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস সম্মানে ভূষিত করেন। এবং সঙ্গে মানবিকতার খাতিরে বাহরিনে আটক ২৫০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বাহরিনের রাজা৷

 

এরপরই আজ বাহরিনের ২০০ বছরের পুরোনো কৃষ্ণ মন্দিরের আরতিতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রার্থনাও করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে যে রুপে কার্ডের সূচনা করে মোদী সেখান থেকে লাড্ডু কিনেছিলেন৷ সেই লাড্ডুই এদিন বাহরিনের কৃষ্ণ মন্দিরে প্রসাদ হিসেবে দেন তিনি৷ শেষ পাওয়া খবরে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী বাহরিন ছেড়ে যাত্রা শুরু করেছেন ফ্রান্সের উদ্দেশ্যে। সেখানে জি৭ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর এবং সঙ্গে নমো র বৈঠকও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে৷

আরও অন্যান্য খবর