জম্মু কাশ্মীরের সচিবালয় থেকে সরানো হলো কাশ্মীরের আলাদা পতাকা৷ এখন শুধুই তেরঙা।

জম্মু কাশ্মীর থেকে ইতিমধ্যেই ৩৭০ ধারা বিলোপ করেছে মোদী সরকার। শুধু ৩৭০ ধারা বিলোপই নয়, সঙ্গে জম্মু কাশ্মীরকে দুটি ভাগে বিভক্ত করে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে৷ ফলস্বরূপ এবারে সঠিক ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে জম্মু কাশ্মীর।

 

এরপরই এবারে শ্রীনগরে জম্মু কাশ্মীরের সচিবালয়ে উড়তে দেখা গেলো ভারতের তেরঙা৷ প্রসঙ্গত, এতোদিন ৩৭০ ধারা জম্মু কাশ্মীরে জারি থাকায় সেখানে ভারতীয় পতাকার পাশাপাশি রাজ্যের জন্য ছিল আলাদা পতাকা। সেখানে প্রায় সর্বত্রই তাই তেরঙার সঙ্গে উড়তে দেখা যেতো জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকাকে। এমনকি জাতীয় পতাকার অবমাননাকেও সেখানে অপরাধ হিসেবে গণ্য করা হতোনা।

কিন্তু অবশেষে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর রাজ্যের আলাদা পতাকা বলতে আর কিছু রাখা হয়নি। এখন থেকে ভারতীয় তেরঙাই হবে জম্মু কাশ্মীরের একমাত্র পতাকা৷ সঙ্গে জাতীয় পতাকার অবমাননাকেও শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এরপরই নয়া নিয়ম লাগু করে জম্মু কাশ্মীরের সচিবালয় থেকে উধাও হতে দেখা গেলো জম্মু কাশ্মীরের আলাদা পতাকাকে। বরং সেখানে এখন গর্বের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ভারতের তেরঙা। অনেক বছর ধরেই গেরুয়া শিবির জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের জন্য দাবী জানিয়ে এসেছিল, অবশেষে দ্বিতীয় মোদী সরকার এসে তা করেন। ফলে এবারে জম্মু কাশ্মীরেও ভারতের অন্যান্য স্থানের মতো জাতীয় পতাকাই একমাত্র পতাকা হিসেবে স্থান পেলো।

আরও অন্যান্য খবর