সামনে এল মর্নিং কলসাল্ট পলিটিকাল ইন্টেলিজেন্সের সমীক্ষার রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী ফের একবার বিশ্বের তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয় নেতার তকমা ছিনিয়ে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার বিশ্বসেরার খেতাব পেলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকেও হারিয়েছেন মোদী জনপ্রিয়তার দৌড়ে।
মর্নিং কলসাল্ট পলিটিকাল ইন্টেলিজেন্স নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের নানান প্রান্তে নানান সামাজিক অবস্থানের মানুষের মতামত গ্রহণ করেছে। সেই মতামতের ভিত্তিতেই জনপ্রিয়তার তালিকা তৈরি করা হয়েছে। সেই সেই তালিকায় বিশ্বের সেরা নেতা হিসেবে স্থান পেয়েছেন নরেন্দ্র মোদী। এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে এই বিশ্বসেরার তকমা পেয়েছিলেন প্রধানমন্ত্রী।
তবে গতবারের রিপোর্টের তুলনায় এবার মোদীর জনপ্রিয়ার হার বেড়েছে। ২০২২ সালের জানুয়ারি মাসে মোদীর জনপ্রিয়তার হার ছিল ৭১ শতাংশ। আর এবারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার হার বেড়ে হয়েছে ৭৫ শতাংশ। মোদীর ঠিক পরেই এই তালিকায় রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল ওব্রাডর। আর তৃতীয় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
জনপ্রিয়তার এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর জনপ্রিয়তার হার ৪১ শতাংশ। কানাডার প্রেসিডেন্ট ৩৯ শতাংশ নিয়ে এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। আর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রয়েছেন সপ্তম স্থানে। মর্নিং কলসাল্ট পলিটিকাল ইন্টেলিজেন্সের তরফে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ভারত, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, জাপান, কানাডা নানান দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল।





