মোদীর পাশে মুসলিম সংগঠন। কাশ্মীরিদের ভারতের সঙ্গে থাকলেই ভালো হবে বলে জানালেন তারা।

স্বস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর বিরোধীরা বারবার মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে এসেছে। বিরোধীতা করে এসেছে কিছু মুসলিম সংগঠনও। তবে এবারে জম্মু কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীকে স্বস্তি দিয়ে তাঁর পাশে দাঁড়ালেন দেশের প্রথম সাড়ির এক মুসলিম সংগঠন৷

Check out best Bengal Football website

 

সম্প্রতি জমিয়ত-উলেমা-ই-হিন্দ নামে দেশের এক প্রথম সাড়ির মুসলিম সংগঠন মোদী সরকসরের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে যে, কাশ্মীরিদের জন্য ভারতের সঙ্গে থাকাই ভালো। এতেই তাদের উন্নতি সম্ভব। কিছু শত্রু এবং প্রতিবেশী দেশ কাশ্মীরকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। তাই তাদের অভিসন্ধিকে গুরুত্ব না দেওয়ার জন্য কাশ্মীরিদের পরামর্শ দিয়েছে এই প্রথম সাড়ির মুসলিম সংগঠনটি।

কাশ্মীর থেকে ভারত সরকার ৩৭০ ধারা বিলোপের পরই ভারতের বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে উঠে পরে লেগেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। বরাবরই তারা চেষ্টা করে এসেছে জম্মু কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার। এভাবে চলতে থাকলে জম্মু কাশ্মীরের উন্নতি যে সম্ভব নয় তাও এদিন জানিয়েছে এই মুসলিম সংগঠনটি। তাই জমিয়ত-উলেমা-ই-হিন্দ কাশ্মীরিদের অনুরোধ করেছে জম্মু কাশ্মীরের উন্নতি এবং শান্তি বজায় রাখার জন্য ভারত সরকারের পাশে থাকতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর